• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

থানচিতে ২ শতাধিক দোকান পুড়ে ছাই

বিশেষ রিপোর্টার,বান্দরবান : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Apr 2020   Monday

বান্দরবান থানচি উপজেলা সদরের থানচি বাজার আগুনে ২১০টি দোকান পুড়ে গেছে। সোমবার ভোরপাঁচটার দিকে একটি দোকানের বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। থানচি বাজার ব্যবসায়ী সমিতি জানিয়েছে এই ক্ষতির পরিমাণ প্রায় ৩০ থেকে ৪০ কোটি টাকা। ব্যবসায়ীদের অভিযোগ উপজেলাতে ফায়ার সার্ভিস ষ্টেশন না থাকাতে ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোর পাঁচটার দিকে থানচি বাজারে অগ্নিকান্ডের ঘটনা শুরু। একে একে পুড়তে পুড়তে ২১০টি ছোট-বড় দোকান পুড়ে ছাই হয়ে যায়। ঘটনা ভোরের দিকে হওয়াতে ওই সময়ে বেশিরভাগ দোকানদার তখনো ঘুম থেকে উঠেনি। তাই বেশিরভাগ দোকানদার দোকানের মালামাল বের করতে পারেনি। অনেক দোকানদার আছে যাদের একমাত্র সম্বল ওই দোকানটি। এই একমাত্র সম্বল পুড়ে যাওয়াতে এখন তাদের পথে বসতে হবে। তাড়াহুড়োতে অনেকের নগদ টাকা পুড়ে ছাই হয়ে গেছে। অনেক দোকানদারের দোকানের সঙ্গে বসতি-ঘরও রয়েছে। ওই ঘরে তারা পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছেন। অগ্নিকান্ডে দোকানের সঙ্গে লাগোয়া ঘরও পুড়ে ছাই হওয়াতে এখন খোলা আকাশের নিচে অনেক দোকানদারকে বসবাস করতে হবে। ব্যবসায়ীদের অভিযোগ আগুন লাগার পর একে একে যখন দোকানগুলো পুড়ছিল তখনও দেখা নেই ফায়ার সার্ভিসের। আগুন লাগার খবর পেয়ে জেলা শহর থেকে ফায়ার সার্ভিসের একটি দল থানচির উদ্দেশ্যে রওনা দেয়। ঘটনাস্থলে পৌছাতে পৌছাতে প্রায় তিন ঘন্টা সময় লাগে। ওই সময়ে দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। আগুনের খবর পেয়ে তাৎক্ষনিক উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ ঘটনাস্থলে পৌছায়। কিন্তু আগুনের লেলিহান শিখার কাছে যেতে না পারায় কারোই সাধ্য ছিলো না মালামাল রক্ষায় সহযোগিতার হাত বাড়াতে।

 

থানচি বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি স্বপন বিশ্বাস জানান, প্রায় তিন শতাধিক ছোট-বড় দোকান ও বসতি ঘর পুড়ে গেছে। আগুনের তাদের প্রায় ৩০ থেকে ৪০ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক দোকানদার তাদের একমাত্র সম্বল দোকানটি হারিয়ে এখন পথে বসার উপক্রম।

 

থানচি প্রেস ক্লাবের সভাপতি ও আওয়ামী লীগ নেতা অনুপম মার্মা জানান, থানচি উপজেলাতে একটি ফায়ার সার্ভিস ষ্টেশন খুবই প্রয়োজন। আজ ফায়ার সার্ভিস ষ্টেশন থাকলে এত ক্ষয়ক্ষতি হতো না। আগুনে থানচি প্রেস ক্লাবের অস্থায়ী অফিসও পুড়ে ছাই হয়ে গেছে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির পক্ষ থেকে আগুনে পুড়ে যাওয়াদের তাৎক্ষনিকভাবে কিছু খাদ্যশস্য বিতরণ করা হয়েছে।

 

থানচি উপজেলা নির্বাহী অফিসার আরিফুল হক মৃদুল জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে একটি দোকানের বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনে সূত্রপাত ঘটেছে। সোমবার ভোর পাঁচটার দিকে ঘটনা ঘটে। পুড়ে যাওয়া ২১০টি দোকানে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১০ কোটি টাকা হবে ধারনা।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ