• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

রাজস্থলীর বাঙ্গালহালিয়ায় এক ব্যক্তি কুপিয়ে হত্যা,আটক ১

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 May 2020   Tuesday

রাঙামাটির  রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের  ডাকবাংলা পাড়ায় মঙ্গলবার সকালে হ্লাপ্রুচাই  মারমা(৪২) নামের এক ব্যক্তি কুপিয়ে হত্যা করেছে।

 

জানা গেছে, মঙ্গলবার সকাল  সাড়ে ৮টার দিকে নিজ বাসা থেকে বাঙ্গালহালিয়া  বাজারের  উদ্দেশ্য রওয়ানা হলে আকস্মকিভাবে পেছন থেকে একই এলাকার মংথোয়াই মারমা(৪৫) নামের এক ব্যক্তি হ্লাপ্রুচাই  মারমাকে ধারালো দা দিয়ে কুপিয়ে গলা আলাদা করে দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

 

৩নং বাঙ্গালহালিয়া  ইউপির চেয়ারম্যান ঞোমং মারমা জানান, সকালে স্থানীয়রা তাকে খবর দিলে তিনি ঘটনাস্থলে যান এবং ঘটনাটি স্থানীয় প্রশাসনকে অবগত করেন। তাৎক্ষনিকভাবে বাঙ্গাহালিয়া পুলিশ ফাড়ির  থেকে একটি টিম ঘটনাস্থলে গিয়ে মংথোয়াই মারমাকে আটক করেছে।

 

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ আসরাফ উদ্দীন জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে  গিয়ে হত্যাকান্ডের সাথে জড়িত ব্যক্তিকে আটক করেছে। বর্তমানে আসামী মংথোয়াই মারমাকে  পুলিশের হেফাজতে রাখা হয়েছে।  মৃত হ্লাপ্রুচাই  মারমার লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ