• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

বিলাইছড়িতে দুর্বৃত্তদের আগুনে পুড়ল বৌদ্ধ বিহার

বিলাইছড়ি প্রতিনিধিঃ : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2020   Saturday

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ধুপশীল এলাকায় একটি বৌদ্ধ বিহারে আগুনে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটেছে।


স্থানীয় সূত্রে জানা যায়, বিলাইছড়ি উপজেলাধীন সদর ইউপির ৭ নং ওয়ার্ডের ধুপশীল এলাকার ধূপশীল আন্তর্জাতিক বিদর্শন ভাবনা কেন্দ্রে রাত সাড়ে ৯টার দিকে একদণ দুর্বৃত্ত আগুন ধরিয়ে দেয়। এতে বিহারটি সম্পর্ন ভস্মিভূত হয়।  ড. দীপংকর বৌদ্ধ ভিক্ষু ২০১৪ সালের দিকে এটি বৌদ্ধ বিহারটি প্রতিষ্ঠা করেছেন।


১নং বিলাইছড়ি ইউপির ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা সদস্য জামুপুরি তঞ্চঙ্গ্যা জানান, প্রতিদিনের মত শুক্রবার রাতে বৌদ্ধ বিহারে সুখেন্দ তঞ্চঙ্গ্যা নামে একজন স্থানীয় সেবক অবস্থান করছিলেন। রাত আনুমানিক ৯ টা ৩০ মিনিটের দিকে ১০/১৫ জনের একটি গ্রুপ এসে তাকে ঘুম ডেকে তুলে। তিনি দরজা খুলে দিলে দূর্বৃত্তরা তাকে মারধর করে বিহারের বাইরে বের করে দেয় এবং বিহারে আগুণ লাগিয়ে দেয়। তিনি আরও জানান, বিহারের ভেতরে ছোট বড় অনেক বুদ্ধ মূর্তি রয়েছে সেগুলোও পুড়ে গেছে। পুড়িয়ে দেয়া বিহারটিসহ প্রায় কোটি টাকার সম্পত্তির ক্ষতি হয়েছে বলে জানান। তিনি ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।


বিলাইছড়ি থানার ওসি পারভেজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে পুড়ে দিয়েছে তার খবর পেয়েছি। তবে ঘটনাটি কারা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। শনিবার সকালে ঘটনার তদন্তের জন্য ঘটনাস্থলে একটি পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তারা সেখান থেকে ফিরে আসলে বিস্তারিত জানা যাবে।


তিনি আরো বলেন, পুরো পৃথিবী যখন করোনার প্রভাবে বিপর্যস্ত ঠিক সেই মুহুর্তে এই ধরনের ঘটনা আসলে অনাকাঙ্খিত ও দুঃখজনক।


উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যা জানান, স্থানীয় ইউপি সদস্যদের মাধ্যমে খবরটা জেনেছি। তিনি করোনার মুহুর্তে এই ধরনের ঘটনা যারা ঘটিয়েছে তাদের নিন্দা জানায়। স্থানীয়দের ঘটনা সম্পর্কে প্রশাসনকে জানানোর কথা বলেছি। 

 

যারা ধর্মের উপর আঘাত  করেছে তাদের কেউই মেনে নেবে না উল্লেখ করে তিনি আরো বলেন, এখন ঘটনাটি কারা ঘটিয়েছে তা এখনো অজ্ঞাত রয়েছে। তবে নিজের ধর্মের লোকজনেরা এই কাজ করতে পারবে বলে তার বিশ্বাস হচ্ছে না। কারণ  একটি স্বার্থান্বেসী মহল এখন সব জায়গায় নানাভাবে বিভ্রান্ত ছড়িয়ে বিশৃঙ্খলা ছড়াতে উঠে পরে লেগেছে। তিনি ঘটনার সুস্থ তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির দাবী  জানান। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ