• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

রাঙামাটিতে করোনায় এ পর্ষন্ত আক্রান্ত ২৬ জন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2020   Saturday

রাঙামাটিতে  করোনায় এ পর্ষন্ত আক্রান্ত ২৬ জন আক্রান্ত  হয়েছেন। শনিবার রাঙামাটি জেনারেল হাসপাতালে আরো একজন নার্স আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রাঙামাটি জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২৬ জনের।


রাঙামাটি সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা জানান, চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) থেকে এ পর্যন্ত ৫১১ জনের নামুনা চট্টগ্রামে পাঠানো হয়েছে। তার মধ্যে ৪৪৩ জনের নমুনা এসেছে। এতে ২৫ জনের করোনা পজেটিভ পাওয়া গেছে।


২৫ জনের মধ্যে জেলা স্বাস্থ্য বিভাগের ২ জন চিকিৎসক, ৭ জন নার্স এবং ১ জন আয়া রয়েছেন। এছাড়া রাঙাামাটি শহরে ৪ জন, লংগদু উপজেলায় ২ জন, জুরাছড়িতে ৬ জন, বিলাইছড়িতে ২ জন রাজস্থলীকে ১ জন করোনায় আক্রান্ত রয়েছেন।

 

এদিকে জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা: মোস্তফা কামাল জানান, শনিবার রাঙামাটি জেনারেল হাসপাতালে আরো একজন সিনিয়ন ষ্টাফ নার্স আক্রান্ত হয়েছেন।  ৪৬ বছর বয়সী আক্রান্ত নার্সের বাড়ী শহরের টিএন্ডটি এলাকায়। গেল ১১ মে তার কাছ থেকে নমুনা সংগ্রহ করে চট্টগ্রামে ল্যাবে পাঠানো হয়। শনিবার সন্ধ্যায় তার পজিটিভ রেজাল্ট এসেছে। 


অন্যদিকে, গেল ৬ মে ৪ জনের পজেটিভ পাওয়ার পর ৭ মে দ্বিতীয় দফা নমুনা পাঠানোর পর ১০ ও ১১ মে তাদের করোনা নেগেটিভ ফলাফল আসে এবং তৃতীয় দফা আবারো নমুনা প্রেরণ করা হয়। ১২ মে আরেকজনের পজেটিভ আসে। এনিয়ে জেলায় মোট ২৫ জন করোনা আক্রান্ত হলো। গেল ১৫ মে রাতে কোন পজেটিভ রোগী পাওয়া যায়নি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ