• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    
 
ads

রাঙামাটিতে করোনায় প্লাজমা ডোনেট সেল গঠন করেছে স্বপ্নবুনন

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 May 2020   Friday

করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসায় ব্যবহারের জন্য রাঙামাটিতে প্লাজমা ডোনেট সেল গঠন করেছে স্বেচ্ছাসেবী ও সামাজিক সচেতনতা মূলক সংগঠন স্বপ্নবুনন। ।

 

শুক্রবার স্বপ্নবুনন টিম সমন্বয়ক নাজিমুল ইসলাম সেতু এর পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান।

 

তিনি জানান, প্লাজমা থেরাপির ব্যবহার পরিক্ষামূলকভাবে শুরু হয়েছে দেশে,সফলতাও এসেছে। তাই পার্বত্য অঞ্চলের কথা ভেবে সময়উপযোগী এই উদ্যোগ। এই কাজ অনেক চ্যালেজিং হবে, তারপরও আমরা আশা রাখছি, আমরা এতে সফল হব। পূর্ব প্রস্তুতি নিয়ে সঠিক সময়ে তা কাজে লাগাব। আমরা চেষ্টা করছি প্রতিবেশী পার্বত্য জেলাতেও যেন এমন উদ্যোগ দ্রুত নেওয়া হয় সে ব্যবস্থা করার।

 

তিনি আরো জানান, প্লাজমা থেরাপির নির্দিষ্ট কোন তথ্য সেল না থাকায় রোগীদের পড়তে হচ্ছে বিপদে। রাঙামাটির কোন রোগীর যদি চিকিৎসাকদেরজন্য প্লাজমা সাপোর্ট প্রয়োজন হয়। সেক্ষেত্রে হঠাৎ করে ডোনারের অভাবে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। সে লক্ষ্য রাঙামাটির বর্তমান পরিস্থিতি চিন্তা করে অনুকরণীয় সময়োপযোগী এই উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী ও সামাজিক সচেতনতা মূলক সংগঠন স্বপ্নবুনন ড্রিম ডিভিসার গঠন করছে।


তিনি বলেন, এই কার্যক্রমে আমাদের দিক নির্দেশনামূলক পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন "জেলা স্বাস্থ্য বিভাগ" এবং  সার্বিক সহযোগিতায় থাকবেন সামজিক ও রক্তদাতা সংগঠন "রাঙামাটি ব্লাড ফোর্স"।

 

উল্লেখ্য, বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী  একজন করোনা পজেটিভ থেকে সুস্থ হওয়া রোগী শুধুমাত্র প্লাজমা ডোনেট করতে পারবেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ