• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাধনানন্দ বনবিহারে ১৫তম কঠিন চীবর দান সম্পন্ন                    কাপ্তাই হ্রদে সাড়ে ১৩ কিলোমিটার সাঁতার প্রতিযোগিতা                    বাদলছড়ি জনকল্যাণ বৌদ্ধ বিহারে দানোত্তম কঠিন চীবর দান                    সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    
 
ads

করোনা উপসর্গ নিয়ে কাপ্তাইয়ে আবারও এক জনের মৃত্যু

ষ্টাফ রিপোর্টার/কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 11 Jun 2020   Thursday

রাঙামাটির কাপ্তাইয়ে আবারও করোনা উপসর্গ নিয়ে এক জনের মৃত্যু হয়েছে। গেল বুধবার রাতে কর্লফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান চেমন আরা বেগম (৫৫)। নিহত এই নারী কাপ্তাই প্রজেক্টে এর সি-ব্লক এলকাকার মৃত আব্দুল মান্নারের স্ত্রী। এ নিয়ে রাঙামাটি জেলায় করোনা উপসর্গ নিয়ে মারা গেলেন মোট ৩ জন। তাদের মধ্যে ২ জনের নমুনা করেনা পজেটিভ এসেছে।


হাসপাতালের মেডিকেল অফিসার আবু হায়াত জানান,গেল ৫ থেকে ৬ দিন যাবত জ¦র, সর্দি ও শ্বাস কষ্টে ভুগছিলেন চেমন আরা বেগম। তিনি হাসপাতালে বাবুর্চি পদে দায়িত্ব পালনের পাশাপাশি চিকিৎসাও নিচ্ছিলেন। কিন্তু গেল বুধবার রাতে করোনা উপসর্গ নিয়ে মারা যান তিনি। নিহতের কাছ থেকে এবং তার পরিবার ও সংস্পর্শে আসা সকলের রক্তের নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম ল্যাবে পাঠানো হয়েছে।


উল্লেখ্য, কাপ্তাইয়ে এ পর্ষন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৪জন। এর আগে করোনা উপসর্গ নিয়ে মারা যান ১জন। পরে তার কাছ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য লাবে পাঠানোর পর করোনা পজেটিভ আসে।


এদিকে রাঙামাটি জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনা বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ফোকাল পারসন ডাঃ মোস্তফা কামাল জানান, রাঙামাটি জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৮২ জন। এ পর্ষন্ত সুস্থ হয়েছে মোট ৪৮ জন। তিনি আরো জানান, এ পর্যন্ত ১৪৫৯ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে মোট ১২৪৯ টি রিপোর্ট পাওয়া গেছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ