• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    
 
ads

রাঙামাটিতে কৃষক মাঠ স্কুল বিষয়ে কৃষক সহায়তাকারীদের ১০দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্ধোধন

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Apr 2015   Wednesday

রাঙামাটিতে  পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে কৃষক ও খাদ্য নিরাপত্তা প্রকল্প (২য় পর্যায়) সমন্বিত খামার ব্যবস্থাপনার কৃষক মাঠ স্কুল বিষয়ে কৃষক সহায়তাকারীদের ১০দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালার বুধবার উদ্ধোধন করা হয়েছে।

 

আসামবস্তি প্রাণী সম্পদ বিভাগের প্রশিক্ষণ কক্ষে আয়োজিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সিএইচটিডিএফ-ইউএনডিপি’র যৌথ বাস্তবায়নে ও ডানিডার অর্থায়নে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা। জেলা প্রাণী সম্পদ বিভাগের উপ-পরিচালক ডাঃ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন  কৃষি বিভাগের উপ-পরিচালক রমনী কান্তি চাকমা, জেলা পিগ ফার্মের উপ-পরিচালক উত্তম কুমার দাশ, সিএইচটিডিএফ-ইউএনডিপি’র টেকনিক্যাল কো-অর্ডিনেটর ফিরোজ ফয়সাল প্রমূখ।

 

কর্মশালায় স্বাগত বক্তব্য দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সিএইচটিডিএফ-ইউএনডিপি’র জেলা কর্মকর্তা সুকিরণ চাকমা। পরে উপস্থিত প্রশিক্ষনার্থীদের মাঝে চেয়ারম্যান প্রশিক্ষণ উপকরণ বিতরণ করেন।  প্রশিক্ষণ কর্মশালায় জেলার বিভিন্ন উপজেলার ২৫জন কৃষক অংশগ্রহণ করেন।

 

 প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান  বৃসকেতু চাকমা বলেন,দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষনের কোন বিকল্প নেই, প্রশিক্ষন মানুষকে সচেতন করতে সাহায়তা করে। প্রশিক্ষণে অর্জিত এ দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের পরিবারের এবং প্রতিবেশী কৃষকদের উন্নত কৃষিফসল উৎপাদন গবাদী পশু পালন ও মৎস্য চাষে আরো উদ্বুদ্ধ করতে হবে।  তিনি  আরও বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার সরকারের আন্তরিকতার কারণে দেশ আজ খাদ্য স্বয়ং সম্পূর্ণ। এ সফলতা অর্জনে কৃষকদের ভূমিকাই বেশী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ