• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে স্কুল দপ্তরী কর্তৃক পঞ্চম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের চেষ্টার অভিযোগ

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Apr 2015   Friday

রাঙামাটি শহরের আমানতবাগ সরকারী প্রাথমিক স্কুলের দপ্তরী শফিউল বশর মনা কর্তৃক পঞ্চম শ্রেণী পড়ুয়া এক ছাত্রীকে ধর্ষন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। 

 

স্কুল ছাত্রীটির মা অভিযোগ করেছেন,বুধবার বিকেলের দিকে আমানতবাগ সরকারী প্রাথমিক স্কুলের ছাত্রীটিকে স্কুলের গাইড বই দেয়ার কথা বলে ডেকে নিয়ে স্কুলের দপ্তরী শফিউল বশর মনা স্কুলের দ্বিতীয় তলায় ধর্ষনের চেষ্টা চালায়। ছাত্রীটি বিধ্বস্থ অবস্থায় ছেড়া কাপড় নিয়ে কোনরকমে বাসায় গিয়ে তাকে ঘটনাটি খুলে বলে। ঘটনার পর থেকে বিচারের জন্য ছাত্রীটির পরিবারের পক্ষ থেকে স্কুলের প্রধান শিক্ষক হাসিনা বেগমসহ এলাকার গন্যমান্য ব্যক্তির কাছে গেলেও কোন তারা কোন বিচার পাননি।

 

ছাত্রীটির মা সাংবাদিকদের আরও জানান,বৃহস্পতিবার রাতে স্কুল দপ্তরী শফিউল বশর মনা ছাত্রীটির মাকে ডেকে স্কুলের প্রধান শিক্ষকসহ কয়েকজনে মিলে ত্রিশ হাজার টাকা দিয়ে বিষয়টি সুরাহার কথা  বলে। এতে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে হুমকিও দেয়া হয়েছে।  তারাযে বাসা ভাড়ায় থাকেন সেখান থেকে তাদের  চলে যেতে হুমকিদেয়া হচ্ছে। তিনি এ জঘন্যতম ঘটনার বিচারের দাবি জানান।

 

ঘটনার পর মামলা কেন করা হয়নি জানতে চাইলে স্কুল ছাত্রীটির মা জানান, তাকে পাহাড়া দেয়া হয়। তার পরিবার নিয়ে আতংকের মধ্যে রয়েছেন। তবে  ধর্ষনের চেষ্টার ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হবে বলে জানান তিনি।

 

এলাকাবাসীরা জানান,এর আগেও স্কুলে আরেকজন ছাত্রীকে ও ধর্ষনের চেষ্টা করে দপ্তরী মনা। তখন ঘটনাটি চাপা দেন স্কুলের প্রধান শিক্ষকসহ এলাকার কয়েকজন। তারা আরও জানান,ঘটনার বিচার না হওয়ায় বারবার এ ধরনের অপকর্ম করছে স্কুলের দপ্তরী মনা। মনার দৃষ্টান্তমূলক শাস্তিসহ তাকে প্রশ্রয়দানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

 

এদিকে, এ ঘটনায় ব্যাপারে স্কুল দপ্তরী মনা বাসায় গেলে  পালিয়ে তার পরিবারের পক্ষ থেকে মনা বাসায় নেই বলে জানিয়েছেন।

 

অপরদিকে, আমানতবাগ সরকারী প্রাথমিক  স্কুলের প্রধান শিক্ষক হাসিনা বেগমের সাথে কথা বলতে তার বাসায় গেলে তার আত্মীয়রা সাংবাদিকদের সাথে উল্টো অশোভন আচরন করেন। পরে সাংবাদিকরা তাকে ফোন করলে তিনি  বিষয়টি প্রথমে স্বীকার করলেও পরে তা অস্বীকার করেন এবং  বলেন এ বিষয়ে তিনি কিছুই জানেননা।

 

রাঙামাটির সদর সার্কেলের সহকারী  পুলিশ সুপার চিত্ত রঞ্জন পালকে  জানান, এ ঘটনায়  ঘটনার শিকার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করার পর দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ