• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

চালকের উদ্ধারের দাবীতে রাঙামাটি শহরে অটোরিক্সা ধর্মঘটঃ আটক ২

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Apr 2015   Thursday

নিখোঁজ আটোরিক্সা সিএনজি চালক শহীদুল ইসলাম রতনের উদ্ধারের দাবীতে রাঙামাটি শহরে অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের অটোরিক্সা ধর্মঘট বৃহস্পতিবার প্রথম দিন পালিত হয়েছে। এতে শহরে অটোরিক্সা চলাচল বন্ধ থাকায় সাধারন যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে।


এদিকে পুলিশ অভিযান চালিয়ে কাউখালী উপজেলা ঘাগড়ার চেলাছড়া এলাকায় অভিযান চালিয়ে অপহরনের সন্দেহে  জালাল(৪২) ও নিরঞ্জন দাশ(৪০) নামের দুজনকে আটক করে।


অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ডাকা অনির্দিষ্টকালের জন্য রাঙামাটি শহরে অটোরিক্সা ধর্মঘটের প্রথম দিনে বৃহস্পতিবার কোন অটোরিক্সা সিএনজি চলাচল করেনি। এতে শহরের একমাত্র বাহন অটোরিক্সা চলাচল বন্ধ থাকায় সাধারন মানুষের চরম দুর্ভোগ পোহাড়ে হয়েছে।


এদিকে, বৃহস্পতিবার বিকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বিশেষ আইনশৃংখলা সভায় এ আহবান জানানো হয়। জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় পুলিশ সুপার মো. সাঈদ তারেকুল হাসানসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অপরপক্ষে ধর্মঘট আহবানকারী রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী আহম্মদ অলী, সহ-সভাপতি মো. ইউনুচ, সাধারণ সম্পাদক মো. শহীদুজ্জামান মহসিন রোমান, যুগ্ম-সম্পাদক মো. হেলাল হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক রবি বড়ুয়াসহ সংগঠনের অন্য নেতারা উপস্থিত ছিলেন।


সভা শেষে জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন বলেন, নিখোঁজ চালকের উদ্ধারের বিষয়ে অটোরিকশা শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনা হয়েছে। নিখোঁজের উদ্ধার প্রক্রিয়া জোরদার রয়েছে। আইনশৃংখলা বাহিনী উদ্ধার অভিযান অব্যাহত রেখেছে। আমরা অটোরিকশা শ্রমিকদের প্রতি ধর্মঘট প্রত্যাহার এবং আইনশৃংখলা বজায় রাখতে সহায়তার আহবান জানিয়েছি। তারা আলোচনা করে পরে ধর্মঘট প্রত্যাহার নিয়ে সিদ্ধান্তের বিষয়টি প্রশাসনকে জানাবেন বলে আশ্বাস দিয়েছেন।


রাঙামাটি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি আলী আহম্মদ অলী, সহ-সভাপতি মো. ইউনুচ, সাধারণ সম্পাদক মো. শহীদুজ্জামান মহসিন রোমান, যুগ্ম-সম্পাদক মো. হেলাল হোসেন সুমন, সাংগঠনিক সম্পাদক রবি বড়–য়াসহ অন্যান্য নেতারা জানান, শহীদুল ইসলাম রতন ২৭ মার্চ রাঙামাটি থেকে যাত্রী নিয়ে রাণীরহাট এলাকায় গিয়ে ফেরার পথে নিখোঁজ হয়েছেন। তাকে উদ্ধারের জন্য জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়ে ৪৮ ঘন্টা সময় দেয়া হয়েছে। কিন্তু প্রশাসন নিখোঁজ চালকের কোনো সন্ধান দিতে পারেনি। তাই এ ধর্মঘট দিতে বাধ্য হয়েছেন। অটোরিকশা চালক শহীদুল ইসলাম রতন উদ্ধার না হওয়া পর্যন্ত জেলায় অটোরিকশা ধর্মঘট চলবে। তারা আরও জানান, অটোরিক্সা চালককে উদ্ধারের বিষয়ে প্রশাসনের সাথে সন্তোষজনক আলোচনা হয়েছে।


অপরদিকে, পুলিশ নিখোঁজ রতনের মোবাইলের কললিস্টের সূত্র ধরে বৃহস্পতিবার বিকালে কাউখালী ইউনিয়নের চেলাছড়া এলাকায় অভিযান চালায়। এসময় অটোরিক্সা চালক অপহরনের ঘটনার সন্দেহে জালাল ও নিরঞ্জন দাশ নামের দুজনকে আটক করে।


রাঙামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনু ইমতিয়াজ সোহেল সত্যতা স্বীকার করে জানান, নিখোঁজ অটোরিক্সা চালক রতনের মোবাইলে কললিস্ট সুত্র ধরে ঘাগড়াথেকে দুজনকে আটক করা হয়েছে।


উল্লেখ্য, অটোরিক্সা চালক শহীদুল ইসলাম রতন গত ২৭ মার্চ রাঙামাটি শহর থেকে যাত্রী নিয়ে রাণীরহাট এলাকা থেকে ফেরার পথে নিখোঁজ হন। নিখোজের পর অটোরিকশা শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে রতনকে ৪৮ ঘন্টার মধ্য উদ্ধারের জন্য অল্টিমেটাম দিয়ে জেলা পুলিশ সুপারের কাছে স্মারকলিপি প্রদান করে। সর্বশেষ গত মঙ্গলবার রতনের স্ত্রী তার স্বামীকে উদ্ধারের দাবীতে সাংবাদিক সন্মেলন করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ