• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

বাঘাইছড়িতে ৬ বছরের এক শিশু কন্যাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Oct 2020   Friday

রাঙামাটির জেলার বাঘাইছড়ি পৌরসভার উগলছড়ি গ্রামে ৬ বছরের এক কন্যা শিশুকে তুলে নিয়ে ধর্ষণের চেষ্টা চালিয়েছে উগলছড়ি ৯ নং ওয়ার্ড এলাকার জসিম উদ্দিনের বখাটে ছেলে জিয়াউর রহমান (সাগর ১৮)। শিশুটি নিউ লাল্যঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্রী।


এ বিষয়ে শিশুটির মা বাদী হয়ে বাঘাইছড়ি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে বলা হয়, কিছুদিন আগেও প্রতিবেশী জসিম উদ্দিনের বখাটে ছেলে জিয়াউর রহমান (সাগর) দোকানের পেছনে ডেকে নিয়ে চকলেটে লোভ দেখিয়ে গেল ২০ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায় বাড়ীর আঙ্গিনা থেকে ডেকে নিয়ে ঘরে টেলিভিশন দেখানোর প্রলোভন দেখিয়ে দুই বার ধর্ষণের চেষ্টা চালায়। ধর্ষণ চেষ্টার বিষয়ে কাউকে কিছু বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এতে শিশুটি মানসিক ও শারিরিক ভাবে অসুস্থ্য হয়ে পড়ে। পরে শিশুটি তার মাকে ঘটনা খুলে বললে গ্রাম্য ডাক্তার আজগর আলীকে কাছে গিয়ে মেয়ের জ্বর ও শরীর ব্যাথার কথা উল্লেখ করে মেয়েটির বাবা ঔষধ নিয়ে লোক লজ্জার ঘরে মধ্যে চিকিৎসা করান।

 

শিশুটির মা ঘটনাটি ব্যাপারে বখাটে জিয়াউর রহমান সাগরের মা ও স্থানীয় কাউন্সিলর নুরুল হক তালুকদার কে জানালে বখাটে সাগর বাড়ী ছেড়ে পালিয়ে যায়। কাউন্সিলর ছেলের বাবাকে বিষয়টি অবগত করে বিচারের আশ্বাস দেয়, কিন্তু ছেলে পলাতক থাকায় এখনো বিচার হয়নি।

 

এদিকে শিশুটির মা বখাটের উপযুক্ত বিচারের জন্য আইনি সহায়তা চেয়ে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ সেল তথ্য সেবার জরুরী নাম্বারে১০৯ তে ফোন করে বিষয়টি অবহিত করেন। পরে উপজেলা তথ্য সেবা কর্মকর্তার মাধ্যমে বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ঘটনা জানালে নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু বাঘাইছড়ি থানার ওসি আসরাফ উদ্দিনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।

 

বাঘাইছড়ি থানার এসআই মোঃ আসাদুজ্জামান বলেন, আমরা সংবাদ পাওয়ার পরপরই থানার এসআই রানা বড়ুয়াকে ঘটনাস্থলে পাঠাই। বখাটে ছেলেটি পলাতক থাকায় তাকে আটক করা সম্ভব হয়নি। পরে ভিকটিমদের বক্তব্য শুনে তার পরিবার কে থানায় অভিযোগ দায়ের করতে বলা হয়।

 

বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্স আসরাফ উদ্দিন ঘটনার বিষয় স্বীকার করে বলেন, ঘটনাটি আমরা শুনেছি ও তদন্ত করছি। ভিকটিমের পরিবার থানায় এসেছেন, আমরা শীর্ঘ্রই আইনি পদক্ষেপ গ্রহন করবো।

 

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান হাবিব জিতু বলেন, নারী ও শিশু নির্যাতনের বিষয়ে স্থানীয় ভাবে মীমাংসার কোন সুযোগ নেই। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর কাউন্সিলরকে সতর্ক করা
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ