• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

রাজস্থলীতে দুর্বৃত্তদের ব্রাশ ফায়ারে মাছ ব্যবসায়ী নিহত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 05 Oct 2020   Monday

রাঙামাটির রাজস্থলী উপজেলায় বাজার এলাকায় সোমবার দুুপুর পৌনে ২টার দিকে দুর্বৃত্তদের গুলিতে জামাল উদ্দীন রিপন(২৮) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।


পুলিশ ও স্থাণীয় লোকজন জানায়, সোমবার দুপুরের পৌনে ২টার দিকে রাজস্থলী সদর উপজেলার বাজারের ঢুকার মুখে নিজ বাড়ীতে নিহত জামাল উদ্দীন রিপন জামাল অবস্থান করছিলেন। এসময় অকস্মিক একদল দুর্বৃত্ত বাড়ীতে গিয়ে তাকে লক্ষ্য করে ব্রাশ ফায়ার। এতে তিনি সাথে মাটিতে পড়ে যান। এসময় এলাকার লোকজন ও পুলিশ ঘটনাটি জানতে তাঃক্ষনিকভাবে তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। প্রকাশ্য দিন দুপুরে এ ধরনের ঘটনায় এলাকার লোকজনদের আতংক দেখা দিয়েছে। তবে এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।


এদিকে একটি সূত্র জানায়, নিহত জামাল উদ্দীনের বড় ভাই সারোয়ার আলম দিকন স্থানীয় মগ লিবারেশন পার্টি(এমএলপি) নামের একটি অস্ত্রধারী সংগঠনের হয়ে এলাকায় চাদাঁ তোলার কাজ করতেন। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা ভুলে নিহত জামাল উদ্দীনকে তার বড় ভাই সারোয়ার আলম দিকন  মনে করে ব্রাশ ফায়ার করে হত্যা করে।


রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মফজল আহমেদ খান জানান, সন্ত্রাসীদের ব্রাশ ফায়ারে জামাল উদ্দীন রিপন নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে এ ঘটনা কারা ঘটিয়েছে তা তিনি জানাতে পারেননি। পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ