• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে ইয়াবা ও মদসহ আটক -২

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Oct 2020   Friday

রাঙাামাটিতে ইয়াবা ও দেশীয় চোলাই মদসহ দুজনকে আটক করেছে  জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ইউনিট।

 

 বৃহস্পতিবার  ও শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে শহরের হ্যাপীর মোড় ও দেওয়ান পাড়া এলাকা এলাকা  থেকে আটক করা হয়। আটককৃতরা হল মাদক ব্যবসায়ি বাদশা আলমকে ও  চোলাই মদসহ অথুই মারমাকে আটক করা হয়।

 

উপপরিচালক মিজানুর রহমান শরীফ এর তত্ত্বাবধানে উপপরিদর্শক জসিম উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ি মোঃ বাদশা আলম(৬০)কে ২৬পিছ ইয়াবাসহ আটক করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙ্গামাটি ইউনিটের পরিদর্শক শিবনাথ কুমার সাহার নেতৃত্বে শহরের দেওয়ান পাড়ার কুখ্যাত চোলাই মদ ব্যবসায়ি অথুই মামরাকে আটক করে। মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) ২৪এর খ ধারায় তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে দুজনকেই জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

 

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাঙামাটি ইউনিটের উপপরিচালক মোঃ মিজানুর রহমান শরীফ জানান,যারা মাদক ব্যবসা করে এবং মাদক সেবন করে দুজনেই সমান অপরাধি।এদের কেউকেই রেহাই করা যাবেনা। রাঙ্গামাটি সকলের সহযোগিতায় এই শহরকে আমরা মাদক মুক্ত করতে চাই। এতে আইনশৃঙ্খলাবাহিনী,জনপ্রতিনিধি,রাজনৈতিক দল ও সর্বস্তরের সহযোগিতার প্রয়োজন রয়েছে। আমার ইউনিট বসে নেই। প্রতিদিনই মাদক বিরোধী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তাই আপনাদের আশ পাশে কেউ মাদকের সাথে জড়িত থাকলে আমাদের খবর দিন আপনার নাম ঠিকানা গোপন রাখা হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

ads
ads
আর্কাইভ