• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্টকরণে আইন প্রণয়ন করা হচ্ছে-প্রেস কাউন্সিল চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Nov 2020   Sunday

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ প্রশিক্ষণের পাশাপাশি সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতা নির্দিষ্টকরণে আইন প্রণয়ন করা হচ্ছে বলে  মন্তব্য করেছেন।

 

তিনি  বলেন, ‘সাংবাদিক ও সাংঘাতিক’ চিহ্নিত করতে জেলা ভিত্তিক ডাটাবেজ তৈরি করা হচ্ছে। অপসাংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকগণ বিব্রত হন। তারা বিভিন্ন সময় ভিত্তিহীন ও ভুয়া নিউজের কারণে রাষ্ট্র ও সরকারকে বিভ্রান্ত করে। তাই ভুয়া ও ভিত্তিহীন সংবাদ পরিবেশন থেকে বিরত থাকতে সাংবাদিকদের প্রশিক্ষণের বিকল্প নেই।

 

রোববার  রাঙামাটি সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

তিনি আরো বলেন,সাংবাদিকতা স্বাধীন পেশা। সাংবাদিকতায় যতই স্বাধীনতা থাকুক না কেন আর্থিক সুরক্ষা না থাকলে কলম চলে না। অথচ অলিখিতভাবে রাষ্ট্রকে সহযোগিতা করে চলেছে সাংবাদিকগণ। করোনার কারণে অনেক সাংবাদিক মারা গেছেন। করোনাকালে সরকার জেলা ভিত্তিক সাংবাদিকদের প্রণোদনাও প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিকদের সুরক্ষার জন্য ট্রাস্ট করেছেন এবং ফান্ড দিয়েছেন।

 

মতবিনিময় সভা পরিচালনা করেন প্রেস কাউন্সিলের সচিব মোঃ শাহ আলম। এসময় রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদের পক্ষে সহকারী কমিশনার মোঃ বোরহান উদ্দিন মিঠু ও অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে প্রেস কাউন্সিলের পক্ষ থেকে রাঙামাটি প্রেসক্লাবকে বই বিতরণ করেন প্রেস কাউন্সিল চেয়ারম্যান।

 

মতবিনিময় সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, দৈনিক গিরিদর্পণ সম্পাদক প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহম্মেদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি সভাপতি সুনীল কান্তি দে, প্রেসক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, সাধারণ সম্পাদক আনোয়ার আল-হক, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলী, হিমেল চাকমা, জিয়াউল হক প্রমুখ।

--হিলবিডি২৪/সম্পানা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ