• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ কে এম মকছুদ আহমেদকে সংবর্ধনা

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Nov 2020   Thursday

সাংবাদিকতার ৫০ বছর পূর্তি উপলক্ষে দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও পার্বত্যঞ্চলের সাংবাদিকতার বাতি ঘর এ কে এম মকছুদ আহমেদকে কাপ্তাই প্রেস ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

 

বুধবার কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ কিন্নরীতে এই সংবর্ধনা প্রদান করা হয়।

 

সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান, কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুইছাইন চৌধুরী, রাঙামাটি প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন, কাপ্তাই প্রেস ক্লাব সভাপতি কবির হোসেন প্রমুখ।

 

সংবর্ধনা সভায় বক্তারা বলেন, আজ হতে ৫০ বছর আগে তিনি পার্বত্যঞ্চলে প্রতিকূলতার মাঝে সাংবাদিকতা শুরু করেছেন, দীর্ঘ এই পথ চলায় তিনি সত্য প্রকাশ হতে কখনো নিজেকে বিরত রাখেন নাই। তিনি ছিলেন এই পার্বত্য অঞ্চলের সাংবাদিকতার বাতি ঘর। তাঁর আর্দশকে ধারণ করে এই অঞ্চলে অনেকে সাংবাদিকতায় যুক্ত হয়েছেন।

 

পরে এ কে এম মকছুদ আহমেদকে কাপ্তাই প্রেস ক্লাব এর পক্ষ হতে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।

 

সংবর্ধনা সভায় রাঙামাটি, কাপ্তাই এবং রাঙ্গুনিয়া উপজেলার বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ