• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

রাজস্থলী চন্দ্রঘোনা সড়কে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে আহত ১০

রাজস্থলী প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Nov 2020   Sunday

রাঙামাটি রাজস্থলী চন্দ্রঘোনা সড়কে কারিগড় পাড়া হাতি মারা নামক স্থানে যাত্রীবাহী বাস ও  সিএনজি,র মুখোমুখি সংঘর্ষে চালক হেলপারসহ ১০জন যাত্রী আহত হয়েছেন। রোববার সকালের  দিকে  এ সড়কে দুর্ঘটনা ঘটেছে।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজস্থলী  থেকে ছেড়ে আসা রাঙামাটির অভিমুখে  যাওয়া চট্টমেট্টো-জ-০৪-০১০২ নম্বরে যাত্রীবাহী বাসের সাথে চন্দ্রঘোনা থেকে বিপরিত দিক হতে আসা চট্টগ্রাম-থ-১৪ নম্বরের সিএনজির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের ঘটনায় সিএনজি,র সামনে দিকে ডেন্টেড হয়ে দুমড়ে-মুচরে যায় এবং বাসটি প্রধান সড়কের মাঝ পথে উল্টে যায়। এতে দীর্ঘক্ষণ যান চলাচল বন্ধ থাকে। মুড়ড়ে যাওয়ার সিএনজির চালক মোঃ সলোমান (৩৫) গুরুত্বর আহত হয় এবং বাসে থাকা আরো ১০ জন যাত্রী আহত হয়। গুরুত্বও আহত সিএনজি চালককে চিকিৎসার জন্য প্রথমে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে নেওয়া হলে তার অবস্থা আশংকাজনক অবস্থায়  চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহার চৌধুরি জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে রাজস্থলী থেকে রাঙামাটির উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি হাতি মারা নামক স্থানে আসলে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে কাপ্তাই জোনের অধীন বাঙাগালহালিয়া সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার দেবাষিশ সরকারের নেতৃত্বে একটি টিম ও স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনা কবলিত এলাকা  থেকে যাত্রীদের উদ্ধার করে চন্দ্রঘোনা মিশন হাসপাতালে প্রেরণ করে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ