• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের একটি টিম রারাবিপ্রবির উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাতে

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Nov 2020   Friday

আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের একটি টিম রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রাবিপ্রবি) উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন।

 

বৃহস্পতিবার উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমার অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন এবং রাবিপ্রবির অফিসার্সদের সাথেও এক মতবিনিময় সভায় মিলিত হন।

 

টিমের মধ্যে ছিলেন আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের মহাসচিব মীর মো. মোর্শেদুর রহমান, সহ-সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম, সাংগঠনিক সম্পাদক মো. নজরুল ইসলাম (হিরা) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অফিসার্স সমিটির নেতৃবৃন্দ।

 

এসময় রাবিপ্রবির রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

উপাচার্য অফিসারস ফেডারেশনের নেতৃবৃন্দকে স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের অফিসাররা হলেন প্রশাসনের অন্যতম চালিকা শক্তি। তাঁরা মেধা, প্রজ্ঞা ও দক্ষতা দিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সচেষ্ট থাকেন।

 

উপাচার্য ফেডারেশনের নেতৃবৃন্দকে বিশ্ববিদ্যালয়সমূহের কর্মকর্তাদেরকে অধিকতর দায়িত্বশীল হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠায় দৃশ্যমান ভূমিকা রাখার আহবান জানান।

 

তিনি বলেন, রাংগামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অফিসারবৃন্দের ন্যায্য দাবী-দাওয়া পূরণে বর্তমান প্রশাসন অত্যন্ত আন্তরিক। ইতোমধ্যে অফিসারদের দাবী পূরণে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

 

ফেডারেশনের নেতৃবৃন্দ রাবিপ্রবির লেকভিউ এবং পাহাড়ে ঘেড়া ক্যাম্পাস অবলোকন করে অত্যন্ত অভিভূত হোন এবং উপাচার্যকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

 

নেতৃবৃন্দ রাবিপ্রবির অফিসার সমিতির ন্যায্য দাবীসমূহ পূরণে উপাচার্যের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
--প্রেস বিজ্ঞপ্তি।  

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ