• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ৪৮তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোটার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Dec 2020   Sunday

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের ৪৮ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

 

রোববার  (৬ ডিসেম্বর) বেলা ১১টায় খাগড়াছড়ি অফিসার্স ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

 

৪৮ তম বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান এডভোকেট জসিম উদ্দিন মজুমদার।

 

খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের কার্যনির্বাহী সদস্য মোঃ দুলাল হোসেন`র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি মো. শানে আলম।

 

উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়িরেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক চেয়ারম্যান চাইথো অং মারমা, শরণার্থী বিষয়ক টাস্কফোর্স এর নির্বাহী কর্মকর্তা এম. রাশেদুল হক, খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট  রেড ক্রিসেন্ট ইউনিটের সাবেক কার্যনির্বাহী সদস্য ইন্দিরা দেবী চাকমা এবং বর্তমান কমিটির কার্যনির্বাহী সদস্য ক্যজরী মারমা প্রমূখ।

 

উল্লেখ্য, খাগড়াছড়ি পার্বত্য পরিষদ ও খাগড়াছড়ি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ম্যানেজিং বোর্ড মেম্বার কংজরী চৌধুরী বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করার কথা থাকলেও সকালে তার মায়ের মৃত্যুতে সভায় উপস্থিত হতে পারেননি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ