• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    
 
ads

নানিয়ারচরে সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ইউপিডিএফ সদস্য নয়ন চাকমা নিহত

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 03 Dec 2020   Thursday

রাঙামাটির নানিয়ারচরের ১৯ মাইল নামক স্থানে সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে ইউপিডিএফ সদস্য নয়ন চাকমা ওরফে সাজেক(৩১) নিহত হয়েছেন। 

 

বৃহস্পতিবার দুপুরে ১৯ মাইল এলাকার বেতছড়ি ও সোনারাম কার্বারী পাড়ার মাঝামাঝি স্থানে এই ঘটনাটি ঘটে। এসময় ঘটনাস্থল থেকে ১টি একে-২২, ১টি ম্যাগজিন, এস এম জি ৩ রাউন্ড তাজা গুলি, ১ রাউন্ড এম জি ফায়ারকৃত খালি খোসা উদ্ধার, একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড পিস্তলের তাজা গুলি, ৩টি বাটন মোবাইল ফোন, ও ১৮৩৫৯- টাকা উদ্ধার করা হয়।


নয়ন চাকমা ওরফে সাজেক চাকমার বাড়ি নানিয়ারচর উপজেলার সাবেক্ষ্যং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের অধীন বাজে ছড়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম কান্দারা চাকমা।


নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাব্বির হোসেন জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে রাঙামাটির নানিয়ারচর ১৯ মাইল এলাকায় প্রতিদিনের ন্যায় সেনাবাহিনীর টহল দিচ্ছিলো। এসময় সেনা টহলের উপর সন্ত্রাসীরা আর্তকিত গুলি বর্ষন করলে তারাও পাল্টা গুলিবর্ষন করে। এসময় ইউপিডিএফ সদস্য নয়ন চাকমা ওরফে সাজেক চাকমা (৩২) নিহত হয়।


পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১টি একে-২২, ১টি ম্যাগজিন, এস এম জি ৩ রাউন্ড তাজা গুলি, ১ রাউন্ড এম জি ফায়ারকৃত খালি খোসা, একটি বিদেশী পিস্তল, ৩ রাউন্ড পিস্তলের তাজা গুলি, ৩টি বাটন মোবাইল ফোন, ও ১৮৩৫৯-টাকা উদ্ধার করা হয়।
এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে আইন-শৃঙ্ঘলাবাহিনীর তৎপরতা জোরদার করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণের প্রস্তুতি গ্রহন করা হচ্ছে বলে জানান তিনি।


এদিকে, এদিকে, ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি ইউনিটের সংগঠক সচল চাকমা এক বিবৃতিতে নয়ন চাকমা ওরফে সাজেক গুলি করে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দাবী করে বলেছেন, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে নয়ন চাকমা ও অন্য দুই ইউপিডিএফ সদস্য সাংগঠনিক কাজে বেতছড়ি থেকে সোনারাম কার্বারী পাড়ায় যাচ্ছিলেন। তারা ১৯ মাইল (বেতছড়ি) ও সোনারাম কার্বারী পাড়ার মাঝামাঝি স্থানে পৌঁছা মাত্র রাঙামাটির দিক থেকে একটি সিএনজি যোগে সাদা পোষাকধারী আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা গিয়ে তাদের লক্ষ্য করে অতর্কিত গুলি বর্ষণ করে। এতে ঘটনাস্থলেই নয়ন চাকমা নিহত হন। তবে সৌভাগ্যক্রমে অন্য দু’জন দৌঁড়ে পালিয়ে কোন মতে প্রাণ রক্ষা করতে সক্ষম হন।

 

বিবৃতিতে হত্যাকান্ডকে ‘অত্যন্ত ন্যাক্কারজনক ও ঠান্ডা মাথায় সংঘটিত করা হয়েছে দাবী করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন এবং অবিলম্বে এ ধরনের বিচার বহির্ভূত হত্যাকান্ বন্ধের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়েছে। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ