• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

বাঘাইছড়িতে দুর্বৃত্তদের গুলিতে জেএসএস`র এমএন লারমা গ্রুপের এক কর্মী নিহত

ষ্টাফ রিপোটার/বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Dec 2020   Sunday
ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের পাকুচ্ছ্যাছড়ি এলাকায় দুর্বৃত্তদের গুলিতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের এক কর্মী নিহত হয়েছে। নিহতের নাম রতন প্রিয় দেওয়ান ওরফে ধীমান(৩৪) গেল শনিবার গভীর রাতে এ ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এমএন লারমা গ্রুপ ও সন্তু লারমা গ্রুপ পরষ্পরকে দোষারুপ করছে। 


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ি উপজেলার রূপকারী ইউনিয়নের পাকুচ্ছ্যাছড়ি এলাকায় নিহতের নাম ধিমান চাকমা নিজ বাড়ীতে ঘুমাচ্ছিলেন। এসময় শনিবার গভীর রাতে(রাত সাড়ে ১২ট) একদল দুর্বৃত্ত বাড়ী ঢুকে তাকে বাইরে ডেকে নিয়ে গুলি করে তার মৃত্যুর নিশ্চিত করে দুর্বৃত্তরা চলে যায়। সকালে এলাকাবাসীরা খবর দিলে বিজিবি ও পুলিশ ঘটনাস্থল থেকে তার লাশ উদ্ধার করেছে।

 

এদিকে এমএন লারমা জেএসএসের সমর্থিত সংগঠন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কেন্দ্রীয়  সভাপতি জ্ঞান প্রিয় চাকমার স্বাক্ষরিত এক বিবৃতিতে দাবী করা হয়, পাকুচ্ছ্যাছড়ির নিজ বাড়ীতে ঘুমাচ্ছিলেন পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির রুপকারী ইউনিয়ন শাখার সদস্য রতন প্রিয় দেওয়ান। রাত ২টার দিকে সন্তু লারমার নেতৃত্বাধীন ৪ থেকে জনের একটি সশস্ত্র গ্রুপ রতন প্রিয় দেওয়ানকে বাড়ীর বাইরে ডেকে নিয়ে গুলি করে হত্যা করেছে। বিবৃতিতে আরো বলা হয়, এটি বিচ্ছিন্ন কোন ঘটনা নয়। পাবত্য চুক্তির পরবর্তী সময় থেকে বিরুদ্ধ মতকে দমন বা গলাটিপে হত্যা করার নীতি সন্তু লারমা গ্রহন করেছেন। তারই ধারাবাহিকতায় এই হত্যাকান্ড সংঘটিত এ হত্যাকান্ডের ঘটনার জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জেএসএসকে দায়ী করে বলেছেন, সন্তু লারমার নেতৃত্বাধীন ৪ থেকে ৫ জনের একটি হয়েছে। বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জগিতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য জোর দাবী জানানো হয়েছে।

 

তবে এ অভিযোগ অস্বীকার করে সন্তু লারমা  গ্রুপের জেএসএেেসর বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক ত্রিদীপ চাকমা ওরপে দীপ  জানান, তাদের দলের মধ্যে কোন সন্ত্রাসী কার্যকলাপ  নেই।  পার্বত্য চুক্তি বাাস্তবায়নের  জন্য  তারা সাধারন মানুষকে সাথে নিয়ে আন্দোলন কওে যাচ্ছেন। তবে তাদের (এমএন লারমা গ্রুপ) দলীয় কোন্দলের কারনে এই হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে তার ধারনা।   


বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উদ্দীন সত্যতা স্বীকার করে জানান, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের ধিমান চাকমা নামের এক কর্মী নিহত হয়েছে বলে শুনেছি। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে প্রতিপক্ষের গুলিতে বিমান চাকমা নিহত হয়েছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ