• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    
 
ads

মানিকছড়িতে পিতা কর্তৃক জমজ কন্যা ও প্রেমিক কর্তৃক প্রেমিকা ধর্ষক আটক

ষ্টাফ রিপোটার খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Dec 2020   Sunday

মানিকছড়িতে মা হারা জমজ শিশু কন্যা নিজ পিতা কর্তৃক ধর্ষিত  ও প্রেমিক কর্তৃক প্রেমিকা ধর্ষণের ঘটনায় পৃথক পৃথক মামলায়দুই  ধর্ষককে আটক করেছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলা সদর  গুচ্ছগ্রামের  মো. নুর আলম ওরপে মোঃ আলম এর স্ত্রী  ২/৩ বছর আগে  ৪ মেয়ে ও ১ ছেলে সন্তান রেখেবিষপানে আত্মহত্যা করেন। এর পর  ঘরে থাকা ২ জমজ কন্যা ও ১ শিশু পুত্র নিয়ে মোঃ আলম বসবাস করছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে মোঃ আলম তার জমজ  কন্যাদের  বিভিন্ন সময় ঘওে জোরপূর্বক ধর্ষণ করত। গত ৪ ডিসেম্বর  রাতে ওই লম্পট পিতা মোঃ আলম এমন ঘৃণিত কাজ করার পর মেয়েরা বিষয়টি নানী মোছাঃ ফাতেমা আক্তার (৫৫)কে খুলে বলেন।

 

সকালে নানী বিষয়টি সমাজপতিদের অবহিত করলে এই নিন্দনীয় কাজের ধিক্কার ও তোলপাড় শুরু হয়। পরে বিষয়টি পুলিশকে অবহিত করলে অফিসার ইনচার্জ আমির হোসেন পুলিশ পাঠিয়ে ধর্ষক ও লম্পট মোঃ নুর আলম ওরফে মোঃ আলম (৪৯)কে আটক করেন এবং রাতে ধর্ষিত শিশু কন্যাদ্বয়ের নানীকে বাদী করে নারী ও শিশু নির্যাতন আইন ৯(১) ধারায় মামলা রেকর্ড করেন। মামলা নং ২,তারিখঃ-৫.১২.২০২০খ্রি.।

 

৬ ডিসেম্বর সকালে আসামী মোঃ নুর আলমকে আদালতে এবং ধর্ষিত শিশু দুইটিকে মেডিক্যাল পরীক্ষার জন্য খাগড়াছড়ি প্রেরণ করা হয়।

 

এদিকে উপজেলার বাটনাতলী ইউপি’র সাধুপাড়ার মানিক চন্দ্র ত্রিপুরার মেয়ের (২০) সাথে বাঞ্চারাম পাড়ার মোহাম্মদ ইউচুপ মিয়ার ছেলে মোঃ ইমাম হাসান (২০) এরর দীর্ঘদিন প্রেমের সর্ম্পকের সূত্রে গত ৩০ নভেম্বর  রাতে দুইজন পালিয়ে গিয়ে যায়। পরে মানিক চন্দ্র ত্রিপুরার কিশোরী মেয়ে প্রেমিক মাঃ ইমাম হাসান কর্তৃক ধর্ষিত হয়। ঘটনা জানাজানির পর সু-কৌশলে মেয়ে ও ছেলেকে ৪ ডিসেম্বর এলাকায় আনলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ প্রেমিক ধর্ষক মোঃ ইমাম হাসান(২০) কে ৫ ডিসেম্বর থানায় নিয়ে আসলে দিনভর বিষয়টি সুরাহার চেষ্টা ব্যর্থ হলে রাতে মেয়ে বাদী হয়ে থানায় ধর্ষক মোঃ ইমাম হাসান(২০) এর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইন ৯(১) ধারায় মামলা রেকর্ড করা হয়। মামলা নং-১,তারিখঃ-৫.১২.২০২০ খ্রি.। পরে আসামী ধর্ষক মোঃ ইমাম হাসানকে আদালতে এবং ধর্ষিত কিশোরীকে মেডিক্যাল পরীক্ষার জন্য খাগড়াছড়ি প্রেরণ করা হয়।

 

অফিসার ইনচার্জ আমির হোসেন ঘটনাদ্বয়ের সত্যতা স্বীকার করে বলেন, দুইটি ধর্ষণ ঘটনার ধর্ষকদেরকে দ্রæত সময়ে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।  পুলিশের এমন তৎপরতায় অপরাধীরা বুঝবে যে কোন অপরাধ করলে কারো জন্য ছাড় নেই।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ