• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

লামায় বালু বোঝাই ডাম্পার গাড়ির চাপায় এক কিশোর নিহত

Published: 06 Dec 2020   Sunday

বান্দরবানের লামা উপজেলায় অবৈধ বালু উত্তোলনের সময় বালুর ডাম্পার গাড়ির চাপায় পড়ে জয়নাল আবেদীন (১৭) নামে এক কিশোর মারা গেছে। নিহত কিশোর জয়নাল আবেদীন উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১নং ওয়ার্ডের রইঙ্গারঝিরি এলাকার খলিলুর রহমানের ছেলে। রোববার সকাল ৯টায় এই ঘটনা ঘটে।



প্রত্যেক্ষদর্শী একজন বলেন, ডাম্পার গাড়িটি খুটাখালী ছড়া থেকে জনৈক এমরানের ব্রিকফিল্ডের জন্য বালু নিচ্ছিলো। কিশোর জয়নাল আবেদীন ডাম্পার গাড়ির পিছনে ছিল। ড্রাইভার খেয়াল না করে গাড়িটি পিছনে নিতে গেলে ছেলেটি চাপা পড়ে। হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এদিকে ঘটনার পরপরই পার্শ্ববর্তী কাগজীখোলা পুলিশ ফাঁড়ির আইসি সঙ্গীয় সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন।



নাম প্রকাশ না করা সত্ত্বে এক প্রত্যেক্ষদর্শী বলেন, কিশোর ছেলেটি গাড়ির নিচে চাপা পড়ার বিষয়টি জেনেও তার মৃত্যু নিশ্চিত করতে ড্রাইভার গাড়ি পিছনে আনা বন্ধ করেনি এবং গাড়ির লোকজন ছেলেটিকে হাসপাতালে নিতে গড়িমসি করেছে।



বালু বাহী ডাম্পার গাড়ির চাপায়  কিশোর জয়নাল আবেদিন নিহতের বিষয়টি নিশ্চিত করে ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার বলেন, ইউনিয়নের কমপক্ষে ৪০টি স্পট হতে বালু উত্তোলন ও পাচার চলছে।



এই বিষয়ে কথা হয় লামা সার্কেলের (লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ রিজওয়ানুল ইসলামের সাথে। তিনি বলেন, বিষয়টি আমি দেখছি।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ