• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

মহালছড়িতে বঙ্গবন্ধুকে কটুক্তি করে কবিতা লেখার অপরাধে আটক ১

মহালছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 22 Dec 2020   Tuesday

খাগড়াছড়ির মহালছড়িতে জাতির পিতা বঙ্গবন্ধুকে কটুক্তি করে  কবিতা লেখার অপরাধে মতিউর রহমান পলাশ(৩২)কে, আটক করেছে মহালছড়ি থানা পুলিশ।

 

খাগড়াছড়ির মহালছড়িতে বঙ্গবন্ধুকে কটুক্তি করে  কবিতা লেখার অপরাধে মতিউর রহমান পলাশ(৩২)কে, আটক করেছে মহালছড়ি থানা পুলিশ। অভিযুক্ত মতিউর রহমান পলাশ মহালছড়ি উপজেলার মোহাম্মদ পুর গ্রামের মৃত সরাফুল ইসলামের পুত্র।

 

 মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জিয়াউর রহমান ২২ ডিসেম্বর মঙ্গলবার বাদি হয়ে উক্ত আসামীর বিরুদ্ধে মহালছড়ি থানায় এজাহার দায়ের করেন।

 

মামলার এজাহার সুত্রে জানা যায়, অভিযুক্ত  মতিউর রহমান পলাশ "মুজিবের মূর্তি" শিরোনামে ১৮ লাইন বিশিষ্ট একটি কবিতা তার ফেসবুকে পোস্ট করে। যার মাধ্যমে জাতির পিতাকে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত  করে মানহানিকর তথ্য প্রকাশ ও প্রচার হয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়। 

 

এছাড়াও উক্ত পোস্টটি পরবর্তীতে ফেসবুকে ছড়িয়ে পরলে এলাকার জনমনে ক্ষোভ সহ দলীয় নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করে, যে কোন মূহুর্তে আইন শৃঙ্খলা বিঘ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 

অভিযুক্তের বিরুদ্ধে  মহালছড়ি থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ২০১৮ সালের ২১,২৯ ও ৩১ ধারায় মামলা রজু করা হয়েছে বলে নিশ্চিত করেছেন মহালছড়ি থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ