• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

নতুন বছরে রাঙামাটির পর্যটন স্পটগুলোতে পর্যটকদের ঢল

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 01 Jan 2021   Friday

ইংরেজী নতুন বছরের দিনে শুক্রবার রাঙামাটির পর্যটনের ঝুলন্ত সেতুসহ বিভিন্ন পর্যটন স্পটে পর্যটকদের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার ইংরেজী নতুন বছর ও তার সাথে সরকারী ছূটি থাকায় রাঙামাটি জেলার আশপাশ জেলা ও চট্টগ্রামসহ বিভিন্ন স্থান থেকে পর্যটকদের ঢল নামে। এতে রাঙামাটির পর্যটন ঝুলন্ত সেতুসহ তার আশপাশ এলাকায় পর্যটকদের পদচারণায় মূখরিত হয়ে উঠেছে। আবার অনেক পর্যটক ইঞ্জিন চালিত নৌকায় করে কাপ্তাই হ্রদের নৌ ভ্রমনসহ শুভলং ঝর্না রাজ বন বন বিহার ও চাকমা রাজ বাড়ি ঘুরে বেড়াচ্ছেন। এছাড়া রাঙামাটি জেলা পুলিশের পরিচালিত পলওয়েল পার্ক, বড় গাঙ, বেরান্নেসহ অন্যান্য পর্যটন স্পটে পর্যটকদের ঢল নেমেছে।


বেড়াতে আসা পর্যটকরা জানান, দীর্ঘ দিন ধরে করোনা ভাইরাসের কারণে ঘরবন্দি ছিলেন। তাই নতুন বছরের আত্বীয়-স্বজন বন্ধু-বান্ধবদের নিয়ে রাঙামাটি সৌন্দর্য্য উপভোগ করতে এসেছেন।


পর্যটন ঘাটের ইজারাদার ম্যানেজার রমজান আলী জানান, দীর্ঘ করোনা ভাইরাসের কারণে পর্যটকের সংখ্যা কমে গিয়েছিল। কিন্তু নতুন বছরের প্রথম দিনে ভালো পর্যটক এেেসছে। তাদের ঘাটে থাকা বোট দিয়ে কাপ্তাই হ্রদে নৌ ভ্রমণসহ বিভিন্ন দর্শনীয় স্থানগুলো দেখছেন।


রাঙামাটি সরকারী পর্যটন হলিডে কমপ্লেক্স এর ব্যবস্থাপক সৃজন বিকাশ বড়ুয়া জানান, নতুন বছরের প্রথম দিনে পর্যটন ঝুলন্ত সেতুসহ রাঙামাটি অন্যান্য পর্যটন স্পটগুলোতে পর্যটকদের প্রচুর পর্যটকের সমাগম হয়েছে। এছাড়া গেল দুদিন ধরে তার রাঙামাটি সরকারী পর্যটন মোটেলে শতভাগ বুকিং ছিলো। সরকারী স্বাস্থ্যবিধি আমরা কাজ কর্ম পরিচালনা করছি। এছাড়া পর্যটকদের স্বাস্থ্য বিধি মেনে চলতে ঝুলন্ত আশপাশে হ্যান্ডসেনিটেশনের ব্যবস্থাসহ মাস্ক পড়তে বিভিন্ন স্থানে সাইন বোর্ড দেয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ