• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

আগামী ১ মার্চ খাগড়াছড়িতে লেখক প্রভাংশু ত্রিপুরাকে নাগরিক সংবর্ধনা দেয়া হবে

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Feb 2014   Sunday

পার্বত্য চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো ‘বাংলা একাডেমী’ পুরষ্কারে ভূষিত হওয়ায় তাঁকে বর্ণাঢ্য আয়োজনে নাগরিক সংবর্ধনার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী ১ মার্চ খাগড়াছড়ি জেলা শহরের ‘অফিসার্স কাব অডিটোরিয়াম’-এ এই সংবর্ধনা প্রদান করা হবে।

রোববার বিকেলে খাগড়াছড়ি প্রেস কাবে জেলা সুজন’র সভাপতি অধ্যাপক ড. সুধীন কুমার চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গের সর্বসন্মতিতে ২১ সদস্য বিশিষ্ট ‘প্রভাংশ ত্রিপুরা নাগরিক সংবর্ধনা কমিটি’ গঠন করা হয়।

আদিবাসী গবেষক ও কবি মথুরা বিকাশ ত্রিপুরা’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আলোচনায় অংশ নেন, খাগড়াছড়ি সরকারী কলেজে’র সাবেক অধ্যক্ষ প্রফেসর বোধিসত্ব দেওয়ান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনষ্টিটিউটের পরিচালক সুসময় চাকমা, খাগড়াছড়ি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়রে প্রধান শিক্ষিকা বিলকিস সালাম, সুজন’র জেলা শাখার সাঃ সম্পাদক এড. নাসির উদ্দিন আহমেদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মংসাথোয়াই চৌধুরী, মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ প্রশান্ত ত্রিপুরা, সাংবাদিক দীলিপ চৌধুরী, এড. রতন কুমার দে, খাগড়াছড়ি শিল্পী সংসদ’র সভাপতি শিল্পী আবুল কাশেম, এড. মহিউদ্দন কবীর, জেলা ক্রীড়া সংস্থা’র সহ-সাঃ সম্পাদক নুরুল আজম, বাংলাভিশন প্রতিনিধি এইচ এম প্রফুল্ল, নারীনেত্রী শেফালিকা ত্রিপুরা, খাগড়াছড়ি প্রেসকাবের সাঃ সম্পাদক মুহাম্মদ আবু দাউদ, এড. সমারী চাকমা, স্কুল শিক্ষিকা মিতালী চাকমা, সমাজকর্মী জয় প্রকাশ ত্রিপুরা, উন্নয়নকর্মী অমল বিকাশ ত্রিপুরা, বাংলানিউজের প্রতিনিধি অপু দত্ত ও সমকাল প্রতিনিধি প্রদীপ চৌধুরী।

সভা শেষে ড. সুধীন কুমার চাকমাকে আহ্বায়ক এবং সাংবাদিক আবু দাউদকে সদস্য-সচিব করে ২১ সদস্যের ‘প্রভাংশু ত্রিপুরা নাগরিক সংবর্ধনা কমিটি’র অনুমোদন দেয়া হয়।
–হিলবিডি২৪/সম্পাদানা/সিআর.

ads
ads
আর্কাইভ