• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    
 
ads

খাগড়াছড়িতে বাড়ির আঙিনায় অবৈধ গাঁজার চাষ, ৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২ নারী

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jul 2021   Saturday

খাগড়াছড়িতে অবৈধ মাদকদ্রব্য গাঁজার চাষাবাদ ও উৎপাদনের দায়ে ৫ জনের বিরদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

 

শনিবার সকালে সদর থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আসামিরা হলেন, বিঢুসি চাকমা, রেন্টিনা চাকমা, অমলেন্দু চাকমা, চন্দ্রনাথ চাকমা, অরুন চাকমা। এই মামলায় দুই নারী আসামিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। আসামিরা সবাই একই পরিবারের সদস্য।  
বিষয়টি নিশ্চিত করেন সদর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রশীদ। বাকী আসামিদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

 

মামলার এজাহার থেকে জানা যায়, জেলার সদর উপজেলার ফুটবিল এলাকায় একটি বাড়ির আঙিনায় অবৈধ মাদক গাঁজার চাষাবাদ ও উৎপাদন করে আসছিলো। ঘটনাস্থলে ভ্রাম্যমান আদালতের অভিযান চালিয়ে ৬ হাজারেরও বেশি গাঁজার চারা উদ্ধার করে বীজ ধ্বংস করে। এ সময় এর সাথে জড়িত থাকার দায়ে দুই নারীকে আটক করে থানায় সোপর্দ করা হয়। পরে পুলিশের এস আই উইলিয়াম চাকমা বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর বিভিন্ন ধারায় মামলায় দায়ের করলে দুই নারীকে গ্রেফতার দেখিয়ে দুপুরে চীফ জুডিশিয়াল আদালতে পাঠানো হয়।

 

এর আগে গতকাল শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের নেতৃত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেট বাসুদেব কুমার মালো গোপন সংবাদের ভিত্তিতে ফুট বিল এলাকার অমলেন্দু চাকমার বাড়িতে অভিযান পরিচালনা করে গাঁজার চাষাবাদ ও উৎপাদনের সত্যতা পান। পরে চারা বীজ তলা ধংস করা হয়।

 

অভিযানকালে পুলিশ, বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। অভিযানে পাঁচ হাজারেরও বেশি গাঁজার চারা পেয়েছেন বলে জানিয়েছে বাসুদেব কুমার মালো।

হিলবিডি২৪/সম্পাদনা/এ,ই

ads
ads
আর্কাইভ