• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    
 
ads

খাগড়াছড়ি সরকারি কলেজে থেকে নবজাতক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Sep 2021   Monday

খাগড়াছড়ি সরকারি কলেজের ছাত্রীদের কমন রুমের টয়লেট থেকে এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে কলেজ কর্তৃপক্ষ এ নবজাতককে উদ্ধার করে। নবজাতকের মা ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

 

খাগড়াছড়ি সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিক উদ্দিন বলেন, ২০২১ শিক্ষাবর্ষের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট জমা নেয়ার নির্ধারিত দিনে অনেক শিক্ষার্থী এসেছিল। ছাত্রীদের কমন রুমের টয়লেট থেকে নবজাতককে উদ্ধার করে সদর হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় খাগড়াছড়ি সদর থানায় সাধারণ ডায়েরী করা করা হয়েছে।

 

খাগড়াছড়ি সরকারি কলেজের প্রভাষক রশমি চাকমা বলেন, ‘কোন গর্ভবতী মা টয়লেটের কমডে প্রসব করে রেখে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। শিশুটির কান্নাকাটির শব্দ শুনে অফিস সহায়ক রেনু ধরসহ আমরা কয়েকজন মিলে নবজাতককে উদ্বার করি।’

 

 

খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রিপল বাপ্পি চাকমা জানিয়েছেন, নবজাতকের অবস্থা ভালো রয়েছে। তারপরও তাকে হাসপাতালে ভর্তি রেখে নিবিড় পর্যবেক্ষনে রাখা হবে।

 

---হিলবিডি২৪/সম্পদনা/সি.আর

 

 

 

ads
ads
আর্কাইভ