• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

কাপ্তাইয়ে অবৈধভাবে দর্জি ব্যবসায়ীকে উচ্ছেদের অভিযোগ

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 12 Apr 2015   Sunday

জেলা বাজার ফান্ড কর্তৃক ভ্রাম্যমান ব্যবসায়ীদের জন্য নির্মিত শেড থেকে এক দর্জি ব্যবসায়ীর দোকানে জোর পূর্বক তালা মেরে ওই ব্যবসায়ীকে দোকান থেকে বের করে দিয়েছে একটি চক্র। ভ্রাম্যমান এসব শেড ভাড়া দেওয়ার কোন বিধান নেই। তারপরও ওই ব্যবসায়ীর কাছ থেকে সালামী ও নিয়মিত মাসিক ভাড়া আদায় করার পরও ওই চক্রটি দোকানে তালা মেরে তাকে উচ্ছেদ পাঁয়তারা করছে। ঘটনাটি ঘটেছে ৯ এপ্রিল রাঙ্গামটি বাজার ফান্ড প্রশাসনের আওতাধীন কাপ্তাই নতুন বাজারের ১৬১নং শেডে।

 

ভুক্তভোগি মো: আমির হোসেন জানান, গত ১০/১২ বছর যাবত নিয়মিত দেড় হাজার টাকা ভাড়া দিয়ে ভ্রাম্যমান উক্ত শেডটিতে সে দর্জি ব্যবসা চালিয়ে আসছে। এ থেকে অর্জিত অর্থ দিয়ে পরিবার-পরিজন নিয়ে কোন মতে জীবিকা নির্বাহ করছে আমির হোসেন। ইতোমধ্যে  তার  ২০১৪ সালের ৯সেপ্টেম্বরের আবেদনের প্রেক্ষিতে ৩১ মার্চ  উক্ত ১৬১নং শেডের মধ্যে জায়গাটি বার্ষিক ২৪০০ টাকা খাজনা পরিশোধ পূর্বক জেলা বাজার ফান্ড প্রশাসন কর্তৃক তাকে ব্যবসা করার অনুমতিপত্র প্রদান করা হয়(যার স্মারক নং-মিসঃ ২৪/১৪-১৫/২৩৫ (৪) বিপি)।

 

অভিযোগ রয়েছে, নিয়ম বহির্ভূতভাবে ঘটনার দিন গভীর রাতে মো: আবুল  হোসেন বাবুল-এর নেতৃত্বে কতিপয় চক্র নিয়ম বহিভূতভাবে আমির হোসেনের দোকানে তালা মেরে তাকে বের করে দেয়। দোকানে তালা মারার কারণে আমির হোসেনের উপর্জনও বন্ধ হয়ে গেছে।  বর্তমানে সে স্ত্রী সন্তান নিয়ে মানবেতর জীবন যাপন করছে। এঘটনায় তিনি কাপ্তাই থানায় একটি লিখিত অভিযোগ দাখিল  করেছেন। অভিযুক্ত মোঃ আবুল হোসেন বাবুলের সাথে একাধিক বার তার মোবাইলে যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।  তবে রাঙামাটি জেলা বাজার ফান্ড প্রশাসনের নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ গত ১২ এপ্রিল কাপ্তাই থানার ওসি বরাবরে আমির হোসেনের অভিযোগের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জোর সুপারিশ করেন।

 

নতুন বাজার বণিক কল্যান সমিতির সাধারণ সম্পাদক হাবিলদার কবির জানান, দোকানে তালা মারা বৈধ হয়নি। বণিক কল্যান সমিতির সভাপতি সামশুল ইসলাম আজমির বলেন, বিষয়টি নিয়ে রোববার বৈঠক হওয়ার কথা। সমাধানের চেষ্টা করা হবে।

 

এ ব্যাপারে কাপ্তাই থানার এএসআই ফারুক জানান, অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ