• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

মহালছড়িতে পিসিজেএসএস’র এক সদস্য আটক

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Apr 2015   Tuesday

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলাতে এম এন লারমা সমর্থিত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি(পিসিজেএসএস)’র  এক কর্মীকে আটক করেছে আইন-শৃংখলা বাহিনী।

 

মহালছড়ি থানা পুলিশ সূত্রে জানা যায়, গত ১১ এপ্রিল শনিবার মহালছড়ি চাউল বাজার এলাকায় সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করার সময় চাঁদাবাজ ও দুষ্কৃতিকারী সন্দেহে আশুতোষ চাকমা ওরফে সুজনকে(২৫) আটক করে যৌথ বাহিনী। আটককৃত ব্যক্তি আশুতোষ চাকমা ওরফে সুজন খাগড়াছড়ি জেলা সদরের চম্পাঘাট এলাকার বৌদ্ধ শংকর চাকমার ছেলে। তবে তাঁর কাছ থেকে তাৎক্ষনিকভাবে কোন কিছু পাওয়া যায়নি।

 

এদিকে পিসিজেএসএস(এমএনলারমা) মহালছড়ি উপজেলা শাখার সভাপতি প্রিয় কুমার চাকমা আটককৃত আশুতোষ চাকমা পিসিজেএসএস’র কর্মী বলে  দবি করে জানিয়েছেন, তিনি নিজ বাড়ি থেকে বৈসাবি উপলক্ষে মহালছড়িতে আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসার সময় আইন-শৃংখলা বাহিনী তাকে আটক করে।

 

মহালছড়ি থানার অফিসার ইনচার্জ সেমায়ুন কবির চৌধুরী আটকের ঘটনা স্বীকার করে জানান, এলাকায় সন্দেহজনকভাবে ঘুরাফেরা করার সময় আশুতোষ চাকমাকে আটক করা হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ