• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

কাপ্তাইয়ে অভিনব কৌশলে পাচারকালে চোলাই মদসহ আটক ১

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jan 2022   Thursday

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ফেরিঘাট এলাকায় সিএনজি চালিত অটোরিক্সার ইঞ্জিনের ভেতরে অভিনব কায়দায় চোলাই মদ পাচারকালে চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে একজনকে আটক করা হয়েছে।  মাদক পাচারে ব্যবহৃত সিএনজিটিকেও আটক করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায়।
 
আটককৃত মোঃ শাহাদাত হোসেন (২৫) রাউজান উপজেলার নোয়াপাড়া পথের হাটএলাকার বাসিন্দা বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি মোঃ ইকবাল বাহার চৌধুরী।
 
থানা সূত্রে জানা গেছে, এসআই বিকাশ বড়ুয়ার নেতৃত্বে   এসআই মাহবুব, এএসআই আবু জাফর বেপারী ও সঙ্গীয় পুলিশ ফোর্সসহ মাদক উদ্ধারের নিমিত্তে নিয়মিত তল্লাশী অভিযান পরিচালনার সময় রাইখালী ফেরীঘাট এলাকা থেকে তাকে আটক করা হয় ।
 
পুলিশ জানায়, রাইখালী ফেরিঘাট এলাকায় নিয়মিত গাড়ী তল্লাশী করার সময় আটককৃত সিএনজির পিছনের ইঞ্জিনের পাশের ফাঁকা জায়গায় রাখা ২ টি বস্তা ভর্তি ছোট পলিথিনের পোটলায় ৮০ লিটার চোলাই মদ পাওয়া যায়। যার আনুমানিক বাজার মুল্য ১৬ হাজার  টাকা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.
আটক ব্যক্তির বিরূদ্ধে মাদক আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং কাল শুক্রবার তাকে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হবে বলে থানা সূত্র জানায়।

ads
ads
আর্কাইভ