• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    
 
ads

রাঙামাটিতে শিক্ষার্থীদের মাঝে কলেজ ভর্তির টাকা বিতরণ

ষ্টাফ রিপোটার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Feb 2022   Friday

প্রিয়দর্শী শিক্ষা কল্যাণ তহবিল ও মানবিক কল্যাণ সংঘের উদ্যোগে মাতৃ-পিতৃহীন গরীব ও অসহায় শিক্ষার্থীদের মাঝে শুক্রবার কলেজে ভর্তির টাকা বিতরণ করা হয়েছে।


‘পাহাড়ের ঘরে ঘরে শিক্ষার আলো ছড়িয়ে দিন’ এই শ্লোগানে শহরের টিএ›ডটি এলাকায় পার্বত্য চট্টগ্রাম আদিবাসী ফোরামের জেলা কার্যালয়ে আলোচনায় সভাপতিত্ব করেন প্রিয়দর্শী শিক্ষা কল্যাণ তহবিলের প্রতিষ্ঠাতা প্রিয়দর্শী চাকমা। সভায় অতিথি ছিলেন বক্তব্য রাখেন রাঙামাটি পৌরসভার কাউন্সিল বিশিষ্ট সঙ্গীত শিল্পী কালায়ন চাকমা, রাঙামাটি বিএম ইনস্টিটিউটের শিক্ষক অধ্যাপক আনন্দ জ্যোতি চাকমা, ডেইলি ইন্ডাস্ট্রি ও দৈনিক প্রথম প্রহর জেলা প্রতিনিধি বিহারী চাকমা, লেখক ও প্রকাশক ইন্টুমনি তালকুদার, মানবিক কল্যাণ সংঘের সভাপতি শান্তিময় চাকমা, সমাজ সেবক তাপস ত্রিপুরা প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবক জিতু মুৎসুদ্দি। অনুষ্ঠান সঞ্চালনা করেন কিকো দেওয়ান।


অনুষ্ঠানে রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার দুর্গম ও প্রত্যন্ত এলাকার মাতৃ-পিতৃহীন, গরীব-মেধাবী ১৪জন শিক্ষার্থীর হাতে কলেজে ভর্তির জন্য ৪৪ হাজার টাকা দেয়া হয়।


অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের মানুষ অর্থনৈতিকভাবে এখনো অনেক পিছিয়ে রয়েছে। টাকা পয়সার অভাবে অনেকেই এসএসসি পাশ করার পর আর কলেজ ভর্তি হতে পারে না। অনেক মেধাবী শিক্ষার্থী উচ্চ শিক্ষা থেকে বঞ্চিত হয়। প্রিয়দর্শী শিক্ষা কল্যাণ তহবিল ও মানবিক কল্যাণ সংঘের উদ্যোগে যে মহতী উদ্যোগ নেয়া হয়েছে সেভাবে যদি সমাজের বিত্তবান মানুষ এগিয়ে আসে তাহলে এই পাহাড় একদিন শিক্ষার আলোয় আলোকিত হবে।


প্রিয়দর্শী শিক্ষা কল্যাণ তহবিলের প্রতিষ্ঠাতা পুলিশ ইনস্পেক্টর প্রিয়দর্শী চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রাম দরিদ্র অসহায় মাতৃ-পিতৃহীন শিক্ষার্থীদের কথা ভেবে ২০২০ সালে প্রথম ১৭জন শিক্ষার্থীর হাতে কলেজে ভর্তির টাকা দিয়েছিলাম। এরপর ২০২১ সালে ৩৪জনকে কলেজ ভর্তির টাকা দেয়া হয়। এ বছর ২০২২ সালে ১৪শিক্ষার্থীকে কলেজ ভর্তির টাকা দিয়েছে। গরীব অসহায় মেধাবী শিক্ষার্থীরা যাতে উচ্চ শিক্ষা লাভ করতে কলেজে ভর্তি হতে পারে সে কথা ভেবেই আমাদের এই উদ্যোগ। দেশে-বিদেশে অনেক মানবতাবাদী মানুষ রয়েছেন। প্রিয়দর্শী শিক্ষা কল্যাণ তহবিলের পক্ষ থেকে সেসব মানবতাবাদী মানুষের কাছে দরিদ্র শিক্ষার্থীদের জন্য আর্থিক সহযোগিতার অনুরোধ জানানো হয়। তাদের পক্ষ থেকে দেয়া টাকা-পয়সা আমরা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ