• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

খাগড়াছড়িতে বেসরকারী হাসপাতাল উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 28 May 2022   Saturday

পার্বত্যাঞ্চলের প্রত্যন্ত দুর্গম এলাকার সাধারণ মানুষকে কমমূল্যে উন্নতমানের স্বাস্থ্য সেবা দেয়ার লক্ষ্য নিয়ে খাগড়াছড়িতে হেলথ্ কেয়ার নামে একটি বেসরকারী হাসপাতালের যাত্রা শুরু। শনিবার বেলা সাড়ে ১১টায় শহরের নারিকেলবাগান এলাকায় "সম্পুর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক মানের বিশেষায়িত ক্লিনিক্যাল ল্যাবরেটরি ও হাসপাতালটির শুভ উদ্বোধন করেন, ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক ট্রাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের উপজেলা চেয়ারম্যান ও হেলথ্ কেয়ার হসপিটালের পরিচালক  মো: শানে আলম এর  সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, তিন পার্বত্য জেলার সংরক্ষিত নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পৌরসভার মেয়র নির্মলেন্দু চৌধুরী, দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম, টাঙ্গাইলের ধলেশ্বরী হসপিটালের চেয়ারম্যান ডা. এ.কে.এম আব্দুল হামিদ, হেলথ্ কেয়ার হসপিটালের ডিরেক্টর ডা. আশুতোষ চাকমা ও জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. এরশাদ। এতে স্বাগত বক্তব্য রাখেন, হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক চন্দন কুমার দে।

অত্যাধুনিক মানের পরিপূর্ণ হেলথ্ কেয়ার হসপিটালটিতে রয়েছে, রয়েছে ৫০০ এমএ ডিজিটাল এক্স-রে মেশিন,ডিআর সহ, দাঁতের জন্য অত্যাধুনিক মানের ডিজিটাল ওপিজি মেশিন, কালার ডপলার আলট্রাসাউন্ড মেশিন, বিশেষায়িত ২টি অপারেশন থিয়েটার, সুসজ্জিত কেবিন, আধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ ল্যাব, ২৪ ঘন্টা ফার্মেসী, ইমারজেন্সি আউটডোর, ইনডোর সেবা, এ্যাম্বুলেন্সসহ সকল সেবা।
এছাড়া উদ্বোধন উপলক্ষে আগামী ১৫ জুন পর্যন্ত সকল পরীক্ষা-নিরীক্ষা ও অপারেশনে ৩০ ভাগ পর্যন্ত ছাড় বলে জানান হসপিতাল কর্তৃপক্ষ।

---হিলবিডি২৪/সম্পদনা/এ,ই

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ