• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    
 
ads

রোহিঙ্গারা ভোটার হতে না পারে সজাগ থাকতে হবে
কাপ্তাই উপজেলার মধ্য দিয়ে রাঙামাটিতে ভোটার হালনাগাদ কার্যক্রম শুরু

কাপ্তাই প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 02 Jun 2022   Thursday

ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২২ উপলক্ষে কাপ্তাই উপজেলা সমন্বয় কমিটির সভা বৃহস্পতিবার কাপ্তাই উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ "কিন্নরী"তে অনুষ্ঠিত হয়।


উপজেলা নির্বাচন অফিস এই সমন্বয় সভার আয়োজন করে। এতে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।


কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এতে সভাপতিত্ব করেন। নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তারের সঞ্চালনায় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী, বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট, কাপ্তাইয়ের অধ্যক্ষ আবদুল মতিন হাওলাদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী,  কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, শিক্ষা কর্মকর্তা মোঃ ইদ্রিচ,  মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ, সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমা, আনসার ভিডিপি কর্মকর্তা ঝরনা রানী দেব।


কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার সভার শুরুতে জানান,  আগামী ৯ জুন হতে ২৯ জুন-২০২২ পর্যন্ত কাপ্তাই উপজেলার ৫ টি ইউনিয়নে বাড়ী বাড়ী গিয়ে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের সম্পন্ন করার লক্ষ্যে নির্ধারিত ১৬ জন সুপারভাইজার এবং ৪৮ জন তথ্য সংগ্রহকারীদের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে এবং ৫ জুলাই হতে ২৩ জুলাই পর্যন্ত সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদে ছবি তোলা হবে।
তিনি আরও জানান, বাংলাদেশ নির্বাচন কমিশন সারাদেশে ৪টি জেলার মোট ৩২টি উপজেলাকে রোহিঙ্গা অধ্যুষিত এলাকা হিসাবে চিহ্নিত করে বিশেষ এলাকা হিসাবে ঘোষণা করা হয়েছে। এরমধ্যে কাপ্তাই উপজেলাকে রোহিঙ্গা অধ্যুষিত বিশেষ এলাকা হিসাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। সুতরাং  রোহিঙ্গা জনগোষ্ঠীর কেউ যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে, সেইজন্য সকলকে সজাগ থাকতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
আর্কাইভ