• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

বাঘাইছড়ি পৌর নির্বাচনে মেয়র পদে লড়াই হবে হাড্ডাহাড্ডি

বাঘাইছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 14 Jun 2022   Tuesday

বুধবার অনুষ্ঠিতব্য রাঙামাটির বাঘাইছড়ি পৌর সভা নির্বাচনের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। মঙ্গলবার  ৯টি ওয়ার্ডের সবকটি কেন্দ্র গুলোতে নির্বাচনী যাবতীয় সরঞ্জাম পাঠানো হয়েছে। প্রথমবারের মতো  ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।  এবার এ পৌর নির্বাচনে মেয়র পদে দুই তরুন প্রতিদ্বন্ধি প্রার্থী  আওয়ামী লীগের  মনোনীত প্রার্থী মোঃ জমির হোসেন এবং  স্বতন্দ্র প্রার্থী  হিসেবে মোঃ রহমত উল্লাহ খাজা প্রতিদ্বন্ধিতা করছেন। মেয়র পদে লড়াই হবে হাড্ডাহাড্ডি।


জানা গেছে, ২০০৪ সালে বাঘাইছড়ি পৌর সভা হিসেবে ঘোষনা করা হয়। তবে প্রথম দিকে এই পৌর সভায় নির্বাচন না দিয়ে পৌর প্রশাসশক দিয়ে পৌর সভা পরিচালনা করা হয়। ২০১২ সালের দিকে এই পৌর সভার নির্বাচন অনুষ্ঠিত হয়।  দুই জন মেয়র পদে প্রতিদ্বন্ধি প্রার্থী ছাড়াও সাধারণ কাউন্সিলর প্রার্থী হিসেবে ২৪ জন ও সংরতি মহিলা কাউন্সিল পদে ৮ জনসহ মোট ৩২ জন প্রার্থী জন প্রতিদ্বন্ধি¦তা করছেন। তবে এর মধ্যে ৮ নং ওয়ার্ডে প্রতিদ্বন্ধি কোন প্রার্থী না থাকায় পার্বত্য চট্টগ্রাম  জনসংহতি সমিতির এমএমন লারমা দলের সমর্থিত প্রার্থী রুবেল চাকমা বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন। এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা হচ্ছে ১১ হাজার ১৭১ জন(পুরুষ ৫৮২০, মহিলা ৫৩৫১ জন)। মোট ভোট কেন্দ্র  রয়েছে ৯ টি, মোট ভোট ক হচ্ছে ৩৮ টি। অস্থায়ী  ভোট ক সংখ্যা  রয়েছে ৫ টি।


এদিকে, বাঘাইছড়ি পৌর নির্বাচনে মেয়র পদে লড়াই হবে  দ্বিমুখী। মেয়র পদে দুই প্রতিদ্বন্ধি প্রার্থী  বয়সে তরুন। দজুনের এলাকায় কিন ইমেজ থাকায় প্রার্থী হিসাবেও দু`জনের  বেশ জনপ্রিয়তা রয়েছে।  আওয়ামীলীগ প্রার্থী জমির হোসেন বর্তমানে বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগের সভাপতি। আর  স্বতন্ত্র প্রার্থী রহমত উল্লাহ খাজা  পার্বত্য চট্টগ্রাম বাঙালী পরিষদ সমর্থিত হলেও তিনি বাঘাইছড়ি পৌর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ছিলেন।  দুজনই জয়ের ব্যাপারে আশাবাদী।


রিটার্নিং কর্মকর্তা  সাঈদুর রহমান জানান, বাঘাইছড়ি পৌর সভায় একটি অবাধ,সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে নিরাপত্তাসহ যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।  এবারে প্রথমবারের মতা এই পৌর সভায় ইভিএম পদ্ধতিতে ভোট নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন, নির্বাচনে দিনে ভোটাররা যাতে নিরাপদে গিয়ে ভোট দিতে পারেন সে ব্যবস্থা গ্রহনসহ ভোট কেন্দ্রে সিসিটিভি ক্যামরা স্থাপন করা হয়েছে।  পৌর সভা ৯টি কেন্দ্রের মধ্যে  ৬নং ওয়ার্ডের বটতলী কেন্দ্রটি দুর্গম  হওয়ায়  অতি ঝুকিপূর্ন  ধরা হলেও ওই কেন্দ্রসহ সকল কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যদি কেউ ভোট কেন্দ্রে যেতে বাধাঁ সৃষ্টি করে থাকে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ