• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাজস্থলীতে গুলিবিদ্ধ অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jun 2022   Saturday

রাঙামাটির রাজস্থলী উপজেলার ২নং গাইন্দ্যা ইউনিয়নের উগারী পাড়া এলাকার সেগুন বাগান এলাকা থেকে গুলিবদ্ধ অজ্ঞাতনামা এক ব্যক্তির(২৮) লাশ উদ্ধার  করেছে পুলিশ। শনিবার অজ্ঞাতনামা ওই ব্যক্তির লাশ উদ্বার করা হয়।


রাজস্থলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির  হুসাইন জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শনিবার সকালের দিকে উগারী পাড়ার সেগুন বাগান এলাকার অজ্ঞাতনামা ব্যক্তির লাশ ইউনিফরম পরিধান অবস্হায় উদ্বার করা করে থানায় নিয়ে আসা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা ওই ব্যক্তির লাশ সনাক্ত করতে পারেনি। ধারনা করা হচ্ছে রাতে তাকে হত্যা করে ফেলে রাখে যায সন্ত্রাসীরা ও নিহত ব্যক্তি স্থাণীয় রাজনৈতিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি লোক হতে পারে বলে ধারনা করা হচ্ছে।


২নম্বর গাইন্দ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পুচিমং মারমা বলেন,`আমাকে পাড়ার এক কার্বাবী বলেছেন শুক্রবার রাত্রে ৯/১০টার দিকে গোলাগুলি হয়েছিলো। সকালে খামারের দিকে কাজে যাওয়ার সময়ে একজন অজ্ঞাত ব্যক্তিটির লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া দিয়েছে। তবে তার পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি।`


রাজস্থলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শান্তনু কুমার দাশ বলেন,`শুনেছি গতকাল রাত্রে ঘটনাটি ঘটেছে। তবে কয়টার দিকে ঘটনাটি ঘটেছে তা জানি না। লাশ পুলিশ উদ্ধার করেছে। স্থানীয়সহ পুলিশও তার পরিচয় নিশ্চিত করতে পার নি।


এদিকে, একটি সূত্র জানিয়েছে নিহত ব্যক্তি নাম সুজন চাকমা ওরফে অভিষেক   জানালেও তার  বাড়ীর ঠিকানা জানাতে পারেনি। তিনি স্থানীয় রাজনৈতিক দলের কর্মী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.


ads
ads
আর্কাইভ