• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    বাঘাইছড়িতে প্রত্যান্ত এলাকা থেকে হাম লক্ষণ নিয়ে এক শিশু হাসপাতালে ভর্তি                    রাঙামাটি ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে দলীয় কার্যালয়ে তালা দিলো পদ বঞ্চিতরা                    পিসিপির নেতৃত্বে জিকো ও অন্তর চাকমা                    পার্বত্য সমস্যাকে হালকাভাবে না দেখে গুরুত্বের সহকারে দেখার জন্য আহ্বান উষাতন তালুকদারের                    Expression of Interest(EOI) ASHIKA                    আশিকা বিজ্ঞাপণ                    পাহাড়ে নারীদের অধিকার ও ক্ষমতায়নে লড়াই করছেন সূচরিতা চাকমা                    Request for Quotation (RFQ)                    Hill Flower Vacancy Announcement                    Request for Quotation (RFQ)                    হিলফ্লাওয়ার                    আশিকা টেন্ডার বিজ্ঞপ্তি                    বিলাইছড়িতে অগ্নিকাণ্ডে ৩টি ঘর পুড়ে ছাই                    Request For Quotation Notice                    ফারুয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা পরিষদ চেয়ারম্যান                    
 
ads

খাগড়াছড়িতে শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষ, শ্রমিক পুলিশসহ আহত ২০

ষ্টাফ রিপোটার, খাগড়াছড়ি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jul 2022   Wednesday

বুধবার খাগড়াছড়িতে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে শ্রমিক-পুলিশসহ ২০ জন আহত হয়েছে। তাদেরকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  
 
পুলিশ জানায়, বুধবার বিকাল আনুমানিক ৪টার দিকে শহরের বাস টার্মিনাল এলাকায়  খাগড়াছড়িতে বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের নির্বাচন ভোট দেয়াকে ঘিরে শ্রমিকদের মধ্যে বাদানুবাদ দেখা দেয়। এতে পুলিশ তা নিয়ন্ত্রনের চেষ্টা করলে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে পুলিশ-শ্রমিক সংঘর্ষে রূপ নেয়। শ্রমিকরা ভাংচুর ও অগ্নিসংযোগ চালায়। এসময় পুলিশ সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনের জন্য বেপরোয়া লাঠিপেটা করে এবং ২ রাউন্ড রাবার বুলেট ও গ্যাস গান ছুড়ে। এসময় সাংবাদিকরা ছবি তুলতে গেলে সাংবাদিকদের উপর শ্রমিকরা হামলা করে।

সংঘর্ষে ১৮জন শ্রমিক ও ২ পুলিশ সদস্য আহত হয়। পরে তাদেরকে উদ্বার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। গুরুতর আহত আলাউদ্দিন (৩২) কে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।
 
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপ্পি জানান খাগড়াছড়িতে শ্রমিক ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় ২০ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে আলাউদ্দিন নামে একজন শ্রমিক চোখে আঘাত পাওয়া উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরন করা হয়েছে।
  
খাগড়াছড়ি সদর থানার ওসি আরিফুর রহমান জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। এই ঘটনায় ২জনকে জিজ্ঞাসাবাদের জন্য ২জন আটক করা হয়েছে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ