• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষা উপবৃত্তি প্রদান

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Jul 2022   Monday

জেলার শিক্ষার্থীদের জ্ঞান এবং মেধার মূল্যায়নে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ শিক্ষা উপবৃত্তি প্রদান করছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।

 

তিনি বলেন বর্তমান সময়ে অর্থের মাপকাঠিতে এই বৃত্তির টাকার পরিমান খুব বেশি না হলেও শিক্ষার্থীদেরকে ভবিষ্যতের পথে চলতে অনুপ্রাণিত করার জন্য এ বৃত্তি। সবাইকে মানুষের মত মানুষ হতে হবে। শিক্ষিত হয়ে শিক্ষার্থীরা যাতে আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন পর্যায়ে নেতৃত্বে আসতে পারে তাদেরকে এ স্বপ্ন দেখতে হবে।

 

সোমবার জেলা পরিষদের সভাকক্ষে (এনেক্স ভবনে) জেলা পরিষদের শিক্ষা উপবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দীপংকর তালুকদার এসব কথা বলেন। জেলা পরিষদ চেয়ারম্যান অংসুইপ্রæ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাঃ আশরাফুল ইসলাম, পরিষদ সদস্য ঝর্না খীসা, পরিষদ সদস্য বিপুল ত্রিপুরা, পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য অংসুইছাইন চৌধুরী।

 

দীপংকর তারূকদার এমপি আরো বলেন, জেলার শিক্ষা উন্নয়নে বর্তমান সরকার প্রত্যন্ত এলাকায় অবস্থিত প্রাথমিক বিদ্যালয়গুলি জাতীয়করণ করেছে। সম্প্রতি এসব স্কুলের শিক্ষকদেরকে সরকারিকরণ করা হয়েছে। ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ছাত্র ছাত্রীরা যাতে মাতৃভাষায় শিক্ষা গ্রহণ করতে পারে তার জন্য মাতৃভাষার বই বিতরণসহ শিক্ষা বিস্তারে নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে বলেও মন্তব্য করেন তিনি।

 

জেলা পরিষদ সূত্রে জানা গেছে বিষয়ভিত্তিক শিক্ষা উপবৃত্তি প্রাপ্তদের সংখ্যা হলো উচ্চ মাধ্যমিক ৮ হাজার টাকা করে মোট ১৫৯ জন, ডিপ্লোমা ছাত্র ছাত্রীদের ৮ হাজার টাকা করে ৪৬ জন,স্নাতক শিক্ষার্থীদেরকে ১০ হাজার টাকা করে ৭৫ জন, স্নাতক (সম্মান) ১০ হাজার টাকা করে ১১৯ জন, মেডিকেল, প্রকৌশল ও কৃষি শিক্ষার্থীদের ১২ হাজার টাকা করে ৬৪ জন, স্নাতকোত্তর শিক্ষার্থীদের ১২ হাজার টাকা করে ৪২ জন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ