• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    
 
ads

রাবিপ্রবির কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট দিবস পালন

প্রেস বিজ্ঞপ্তি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2022   Thursday

বুধবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(রাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এবং ম্যানেজমেন্ট বিভাগ দিবস উদযাপতি হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের এ দুইটি বিভাগ পৃথকভাবে অনুষ্ঠান  সিএসই বিভাগের উদ্যোগে এক বর্ণঢ্যা র‍্যালী বের করা হয় । র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে দীপংকর তালুকদার একাডেমিক ভবনের সামনে এসে শেষ হয়। এর পর কেক কেটে সিএসই দিবস শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার।

পরে সিএসই বিভাগের উদ্যেগে বিশ্ববিদ্যালয়ের দীপংকর তালুকদার সম্মেলন কক্ষে “মর্ডাণ ট্রেন্ডস ফর রিসার্চ মেথডোলজি” বিষয়ে এক সেমিনার আয়োজন করা হয়।  সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি  ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার, বিশেষ অতিথি হিসেবে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা, প্রধান আলোচক হিসেবে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের অধ্যাপক প্রফেসর ড. কৌশিক দেব এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি প্রক্টর এবং সিএসই বিভাগের সহকারি অধ্যাপক জুয়েল সিকদার। সেমিনারে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের চেয়ারম্যান জনাব ধীমান শর্মা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিএসই বিভাগের সহকারি অধ্যাপক জনাব সজীব ত্রিপুরা।   

 অপরদিকে সকালে ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে এক বর্ণঢ্যা র‍্যালী বের করা হয় । র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এর পর কেক কেটে ম্যানেজমেন্ট দিবস শুভ উদ্ভোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার।

 

পরে ম্যানেজমেন্ট বিভাগের উদ্যোগে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইন্সটিটিউট হল রুমে “এমপ্লয়বিলিটি অফ বিজনেজ গ্র্যাজুয়েটস ইন মর্ডার্ণ এইজ”  বিষয়ে এক সেমিনার আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি  ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সেলিনা আখতার।  বিশেষ অতিথি হিসেবে প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কাঞ্চন চাকমা,। প্রধান আলোচক হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক প্রফেসর ড. মোহাম্মদ আবদুল্লাহ মামুন । আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক প্রফেসর ড. জহুরুল আলম।  সেমিনারে সভাপতিত্ব করেন ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান  নেইংম্রাচিং চৌধুরী ননী। অনুষ্ঠান সঞ্চালনায় করেন ম্যানেজমেন্ট বিভাগের সহকারি অধ্যাপক  সূচনা আক্তার।

বিকালে সিএসই বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে  এবং ম্যানেজমেন্ট বিভাগের উদ্যেগে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইন্সটিটিউট হল রুমে  মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ