• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    
 
ads

রাঙামাটিতে স্কুল ছাত্রীকে ধর্ষনের মামলায় প্রধান শিক্ষককের যাবজ্জীবন

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 29 Nov 2022   Tuesday

রাঙামাটি পাহাড়ী সম্প্রদায়ের এক স্কুল ছাত্রীকে ধর্ষনের মামলায় লংগদু উপজেলার করল্যাছড়ি আর এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ১০ লক্ষ টাকা জরিমানা করেছেন রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এই এম ইসমাইল হোসেন মঙ্গলবার এ রায়  প্রদান করেন।  


আদালত সূত্রে জানা গেছে,রাঙামাটির লংগদু উপজেলার ১নং আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি আর এস উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনী ছাত্রী গত ২৫ সেপ্টেম্বর ২০২০ সালে হারিয়ে যাওয়া ছাগল খুজতে যায়। এতে বিদ্যালয়ের ছাত্রাবাসের রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম(৪৬) শিক্ষার্থীকে ডাক দিয়ে লেবু দেখিয়ে নিয়ে যেতে বলেন। শিক্ষার্থী ছাত্রাবাসে গেলে আসামী তাকে জোরপূর্বক একটি কক্ষে ঢুকিয়ে দরজা বন্ধ করে  ভয়-ভীতি দেখিয়ে জোরপূর্বক ধর্ষন করে। ঘটনার নয় দিন পর লংগদু থানায় মামলা দায়ের করা হয়। লংগদু থানা পুলিশ তদন্ত শেষে গত ২৮ নভেম্বর আসামীর বিরুদ্ধে ধর্ষনের ঘটনার প্রাথমিক সত্যতা াকায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০ ৯(১) ধারায় অভিযোগ দাখিল করেন। পরে আদালত সাক্ষীদের মৌখিক সাক্ষ্যসহ পারিপাশির্^ক স্বাক্ষ্যর ভিত্তিতে  সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আসামী আব্দুর রহিমকে শাস্তিযোগ্য অপরাধের দায়ে দোষী সাব্যস্ত করে। গতকাল  মঙ্গলবার রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু ট্রাইব্যুনালের বিচারক এইএম ইসমাইল হোসেনের আদালত আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, অতিরিক্ত ১০ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে তিন বছরের সশ্রম কারাদান্ড দেন।


বাদী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট রাজীব চাকমা আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেন বলেন, আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, অতিরিক্ত ১০ লক্ষ টাকা জরিমানা ও অনাদায়ে তিন বছরের সশ্রম কারাদান্ড দেন বিজ্ঞ আদালত। তবে আসামীকে ৯০ দিনের মধ্যে উক্ত জরিমানার অর্থ পরিশোধের ব্যর্থ হলে আসামীর মালিকানাধীন স্থাবর বা অস্থাবর সম্পত্তি  ক্রোক বা নিলামের বিক্রয় করা অর্থ ট্রাইব্যুনালে জমা দিতে নির্দেশ  দিয়েছেন আদালত।  উক্ত অর্থ ট্রাইব্যুনালে জমা হলে ভিটটিম ক্ষতিপূরণ হিসেবে প্রাপ্ত হবেন।


আসামী পক্ষের আইনজীবি এ্যাডভোকেট মোক্তার আহমেদ বলেন, এই রায়ে আমরা ন্যায় বিচার পায়নি। আমরা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করবো।


রাষ্ট্রপক্ষে আইনজীবি বিশেষ পিপি এ্যাডভোকেট  মোঃ সাইফুল ইসলাম অভি বলেন, রাষ্ট্রপক্ষ এই রায়ের সন্তুষ্ট। বিজ্ঞ আদালত আসামীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড, আরো ১০ লক্ষ টাকা অর্থ দন্ড ও অনাদায়ের ৩  বছর সাজা প্রদান করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

ads
ads
আর্কাইভ