• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

জনসংহতি সমিতির বরকল থানা শাখার সম্মেলনে নেতৃবৃন্দ
সরকার চুক্তি বাস্তবায়নের কথা বলে জুম্ম জনগনের সাথে চরমভাবে প্রতারণা করছে

বরকল প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 26 Apr 2015   Sunday

আত্মনিয়ন্ত্রণাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে জুম্ম জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করুন-এ শ্লোগানকে সামনে রেখে রোববার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির বরকল থানা শাখা ৫ম সম্মেলন  অনুষ্ঠিত হয়েছে।

 

সন্মেলনে জনসংহতি সমিতির নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, সরকার চুক্তি বাস্তবায়নের কথা বলে  বার বার জুম্ম জনগনের সাথে চরমভাবে প্রতারণা করে চলেছে। চুক্তি বাস্তবায়ন তো দুরের কথা চুক্তিকে নসাৎ করার জন্য সরকার নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

 

নেতৃবৃন্দ আরও বলেন, জনসংহতি সমিতির পুর্বঘোষিত ১লা মে থেকে অসহযোগ আন্দোলনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ের মাধ্যমে সরকার চুক্তি বাস্তবায়নের জন্য উদ্যোগ না নিলে সকল পেশার মানুষকে এ অসহযোগ আন্দোলনে এগিয়ে এসে চুক্তি বাস্তবায়নের আন্দোলনকে জোরদার করার আহবান জানান।

 

বরকলের বেগেনাছড়ি এলাকায় অনুষ্ঠিত সংগঠনের সভাপতি উৎপল চাকমার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অথিতি ও উদ্ধোধক ছিলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি কেন্দ্রীয় কমিটির সদস্য সৌখিন চাকমা।  বক্তব্যে রাখেন জনসংহতি সমিতি জেলা কমিটির সভাপতি সুর্বণ চাকমা,জেলা কমিটির সদস্য ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সহসভাপতি নিকোলাই পাংখোয়া জেলা কমিটির সদস্য ও বিলাইছড়ি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শ্যামা চাকমা জেলা কমিটির সদস্য ও বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান মনি চাকমা। সম্মেলনে জেএসএস থানা কমিটি, মহিলা সমিতি, যুব সমিতি ,পাহাড়ী ছাত্র পরিষদ,হিলউইমেন্স ফেডারেশন জেএসএস ইউনিয়ন কমিটি ও গ্রাম কমিটির প্রতিনিধি পর্যবেক্ষক সহ দুইশতাধিক নেতাকর্মী  অংশ গ্রহন করেন।

 

সম্মেলন শেষে উৎপল চাকমাকে সভাপতি ও বিধান চাকমাকে সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নবগঠিত বরকল থানা কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান জনসংহতি সমিতি জেলা কমিটির সভাপতি সুর্বণ চাকমা।

 

সন্মেলনে বক্তারা  অভিযোগ করে বলেন, সরকার চুক্তি বাস্তবায়নের কথা বলে  বার বার জুম্ম জনগনের সাথে চরমভাবে প্রতারণা করে চলেছে। চুক্তি বাস্তবায়ন তো দুরের কথা চুক্তিকে নসাৎ করার জন্য সরকার নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে।

 

 বক্তারা আরও বলেন, জনসংহতি সমিতির পুর্বঘোষিত ১লা মে থেকে অসহযোগ আন্দোলনের রোডম্যাপ ঘোষণা করা হয়েছে। নির্ধারিত সময়ের মাধ্যমে সরকার চুক্তি বাস্তবায়নের জন্য উদ্যোগ না নিলে সকল পেশার মানুষকে এ অসহযোগ আন্দোলনে এগিয়ে এসে চুক্তি বাস্তবায়নের আন্দোলনকে জোরদার করার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ