• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

রিমান্ডের নামে রিকো চাকমার উপর নির্যাতনের নিন্দা ও প্রতিবাদ ইউপিডিএফের

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Apr 2015   Monday
no

no

রিমান্ডের নামে ইউপিডিএফ নেতা রিকো চাকমার উপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)।

 

সোমবার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান  নিরন চাকমার স্বাক্ষরিত একপ্রেস বার্তায় অভিযোগ করে দাবি করা হয়েছে, যেসব মামলায় ইউপিডিএফ নেতা  রিকো চাকমাকে গ্রেফতার ও রিমান্ডে নেয়া হয়েছে সেগুলো সম্পূর্ণ সাজানো, মিথ্যা ও ষড়যন্ত্রমূলক। ইউপিডিএফের গণতান্ত্রিক আন্দোলনকে বাধাগ্রস্ত করতেই নেতা-কর্মীদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও রিমান্ডের নামে নির্যাতন চালানো হচ্ছে।

 

বিবৃতিতে রিকো চাকমার উপর নির্যাতন বন্ধের দাবি জানিয়ে  বলা হয়, রিকো চাকমা একজন উচ্চ শিক্ষিত যুবক ও গণতান্ত্রিক আন্দোলনের কর্মী। তার উপর এ ধরনের বর্বর নির্যাতন কোন ভাবেই মেনে নেওয়া যায় না। পুলিশী নির্যাতনের কারণে রিকো চাকমার যদি কোন কিছু হয়, তাহলে তার সকল দায়-দায়িত্ব সরকারকে বহন করতে হবে।

 

বিবৃতিতে অবিলম্বে রিকো চাকমার নিঃশর্ত মুক্তি, নেতা-কর্মী ও সংগঠকদের উপর ধরপাকড়, মিথ্যা মামলা, হয়রানি বন্ধ করা এবং সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে।

 

উল্লেখ্য, গত ২২ এপ্রিল রিকো চাকমাকে খাগড়াছড়ির  গুইমারা উপজেলা থেকে আটক করে আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ