• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    Tender Notice for Hiring of External Audit Firm-ADA                    দোলায় ঝুলিয়ে দুর্গম পথ হেটে গ্রামবাসীরা প্রসূতিকে জুরাছড়িতে হাসপাতালে পৌছাল                    রাঙামাটিতে পুলিশ-ম্যাজিষ্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত                    বিলাইছড়িতে আইডিয়া শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত                    ৩০ বছরেও কল্পনা চাকমা অপহরণের বিচার না পাওয়ায় পার্বত্যবাসী হতাশ                    পার্বত্য চুক্তি বাস্তবায়িত না হওয়ায় জুম্ম জনগণের ওপর জাতিগত নির্যাতন বাড়ছে-সন্তু লারমা                    ফিফা বিশ্বকাপকে স্বাগত জানাতে রাঙামাটিতে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা                    দীপেন দেওয়ানকে পার্বত্যমন্ত্রীর পুর্নবাহলের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    সাংবাদিক জিতেন বড়ুয়ার মুক্তির দাবিতে রাঙামাটিতে মানববন্ধন                    জুম্ম শিশুকে ধর্ষনের প্রতিবাদে পিসিপি ও এইচডব্লিউর রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    রাঙামাটিতে অসহায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিল জেলা ছাত্রদল                    রাঙামাটিতে এক হাজার পিচ ইয়াবাসহ আটক ৩                    সারাদেশে অব্যাহত ধর্ষণের ঘটনায় এইচডব্লিউএফের উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ                    রাঙামাটিতে আন্তর্জাতিক জীববৈচিত্র্য দিবস পালিত                    রাঙামাটি আইনজীবী সমিতির সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশুমনি চাকমা নির্বাচিত                    
 
ads

রাঙামাটিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Apr 2015   Saturday

শনিবার রাঙামাটিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

 

শহরের কাঠালতলীর রাঙামাটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত  সন্মেলনে প্রধান অতিথি  ছিলেন সংগঠনের উপদেষ্টা অধ্যক্ষ আবু তাহের।  পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের আহবায়ক শেখ আহমদ রাজুর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পার্বত্য নাগরিক পরিষদের বান্দরবান জেলার সভাপতি আতিকুর রহমান, রাঙামাটি জেলা শাখার আহবায়ক বেগম নুরজাহান, পার্বত্য বাঙালি ছাত্র পরিষদের রাঙামাটি জেলার সভাপতি মো. ইব্রাহীম প্রমুখ।

 

এদিকে বাঙ্গালী ছাত্র পরিষদের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে সংগঠনের প্রতিষ্ঠতা সভাপতি ও  পার্বত্য নাগরিক পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব-ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুইয়া ও প্রধান বক্তা হিসেবে পার্বত্য নাগরিক পরিষদেও মহাসচিব এডভোকেট এয়াকুব আলী চৌধুরী থাকার কথা থাকলেও পুলিশ সম্মেলনে আসতে বাধা প্রদান করেছে বলে অভিযোগ  করেছে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ। পরে এ দুই কেন্দ্রীয় নেতা শহরের একটি আবাসিক হোটেল থেকে অডিও কনফারেন্সের মাধ্যমে সম্মেলনে বক্তব দেন।

 

তবে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল রশিদ জানান- বিভিন্ন টেলিফোন থেকে এ দুই নেতা জামায়াত শিবিরের সাথে জড়িত থাকার অভিযোগ করা হয়। তাই সম্মেলনের স্বার্থে দুজনকে সন্মেলনে উপস্থিত না হলে ভাল হয়  জানানো হয়েছে।

 

সন্মেলনে বক্তারা বলেন,পার্বত্য চট্টগ্রামে বাঙ্গালীদের সাংবিধানিক অধিকার রক্ষায় সরকার কোন উদ্যোগ নিচ্ছে না। ফলে পার্বত্য এলাকার বাঙালিরা পাহাড়িদের চেয়ে অনেক পিছিয়ে রয়েছে। এখন অসহযোগ আন্দোলনের নামে সন্তু লারমা পার্বত্য চট্টগ্রামকে আবারও অশান্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন, অথচ সরকার নীরব। সরকারের নীরবতার কারণে পাহাড়ে খুন, অপহরণ ও চাঁদাবাজি চালাচ্ছে সন্ত্রাসীরা।

 

নেতৃবৃন্দ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অখন্ডতা রক্ষাসহ পার্বত্যবাসীর অধিকারের সংগ্রাম জোরদারের লক্ষে জনগণের সার্বিক সহায়তার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ