• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

ইউপিডিএফ নেতা রিকো চাকমাকে আটকের নিন্দা ও প্রতিবাদ

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 Apr 2015   Thursday

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর খাগড়াছড়ি জেলা সংগঠক রিকো চাকমাকে আটকের তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তাকে নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে।

 

বৃহস্পতিবার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমার চাকমার স্বাক্ষরিত এক প্রেস বার্তায় খাগড়াছড়ি জেলা ইউনিটের সমন্বয়ক প্রদীপন খীসা এ দাবি জানিয়েছেন।


প্রেস বার্তায় দাবি করা হয়, ২৪ এপ্রিল অনুষ্ঠিতব্য বার কাউন্সিল পরীক্ষায় অংশগ্রহণের জন্য রিকো চাকমা বুধবার (২২ এপ্রিল) রাতের গাড়িতে করে খাগড়াছড়ি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার পথে গাড়িটি গুইমারায় পৌঁছলে একদল নিরাপত্তা বাহিনী সদস্য তাকে গাড়ি থেকে নামিয়ে আটক করে নিয়ে যায়।


প্রেস বার্তায় অভিযোগ করে বলা হয়েছে, ইউপিডিএফের ন্যায়সঙ্গত আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য সরকার আইন-শৃংখলা বাহিনীকে লেলিয়ে দিয়ে নেতা-কর্মীদের ধরপাকড়, মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নেয়া ১১টি অগণতান্ত্রিক সিদ্ধান্তের মাধ্যমে সরকার পার্বত্য চট্টগ্রামকে একটি বিশেষ মহলের কাছে পরিচালনার দায়িত্ব দিয়েছে। তারই ফ্যাসিস্ট কায়দায় ইউপিডিএফসহ সাধারণ জনগণের উপর নিপীড়ন-নির্যাতন চালিয়ে যাচ্ছে।


যতই দমন-পীড়ন চালানো হোক না কেন, ইউপিডিএফের ন্যায়সঙ্গত আন্দোলনকে কিছুতেই স্তব্ধ করা যাবে না। পার্বত্য চট্টগ্রামের মুক্তিকামী জনগণকে সাথে নিয়ে ইউপিডিএফ তার লক্ষ্য অর্জনে সকল পরিস্থিতি মোকাবিলা করে আন্দোলন চালিয়ে যেতে বদ্ধ পরিকর বলে প্রেস বার্তায় উল্লেখ করা হয়েছে।


প্রেস বার্তায় অবিলম্বে রিকো চাকমাকে নিঃশর্ত মুক্তি, অন্যায় ধর-পাকড় ও নিপীড়ন-নির্যাতন বন্ধ করা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ১১টি অগণতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল এবং সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানানো হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ