• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    Request for Re-Quotation-ASHIKA                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    
 
ads

কাপ্তাই বাঁধে চতুর্থ দফায় ৩ফুট পানি ছাড়া হচ্ছে

ষ্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Aug 2025   Thursday

কাপ্তাই হ্রদে পানি বিপদসীমায় পৌঁছায় বাঁধের স্পিলওয়ের ১৬টি জলকাপট দিয়ে বুধবার রাত ১১টা থেকে ৩৬ ইঞ্চি (৩ফুট) করে অব্যাহতভাবে পানি ছাড়া হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি পড়ছে। ভারী বৃষ্টিপাতে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে এ পানি ছাড়া হয়। পানি ছেড়ে দেওয়ার কারণে কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর চন্দ্রঘোনা-রাইখালী ফেরী চলাচল বন্ধ রয়েছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র জানায়, ভারী বৃষ্টিপাতের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমায় পৌঁছায় প্রথম দয়ায় গেল সোমবার দিবাগত রাত ১২টার পর থেকে বাঁধের স্পিলওয়ের ১৬টি গেই দিয়ে ৬ইঞ্চি করে পানি ছাড়া হয়। হ্রদে পানি উচ্চতা আরো বৃদ্ধি পাওয়ায় দ্বিতীয় দফায় মঙ্গলবার বাঁধের ১৬টি জলকাপট দিয়ে ১৮ ইঞ্চি ও তৃতীয় দফায় বুধবার দুপুরে ৩০ ইঞ্চি(আড়াই ফুট) করে পানি ছাড়া হয়। চতুর্থ দফায় বুধবার রাত ১১টায় স্পিলওয়ের ১৬টি জলকাপট দিয়ে ৩৬ ইঞ্চি(তিন ফুট) করে পানি ছাড়া হচ্ছে। এতে প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে গিয়ে পড়ছে। বর্তমানে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা রয়েছে ১০৮.৭৬ ফুট মেইন সি লেভেল (এমএসএল)। বাঁধের সর্বোচ্চ পানির ধারণ ক্ষমতা রয়েছে ১০৯ ফুট এমএসএল। বাঁধের পানি ছেড়ে দেওয়ায় কর্ণফুলীর নদীর পানি বৃদ্ধিতে চন্দ্রঘোনা-রাইখালী ফেরী চলাচল বুধবার সকাল থেকে বন্ধ রয়েছে। ফেরী চলাচল বন্ধ থাকায় রাঙামাটি-বান্দরবান-রাজস্থলী সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।
কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক মাহমুদ হাসান জানান, কাপ্তাই হ্রদের পানির উচ্চতা আরো বৃদ্ধিতে বুধবার রাত ১১টা থেকে ৩৬ইঞ্চি করে পানি ছাড়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

সংশ্লিষ্ট খবর:
ads
ads
আর্কাইভ