• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকের পরিস্থিতি নিরসনে তিন সদস্যর কমিটি,সোমবার আন্দোলনকারীদের সাথে বৈঠক                    রাঙামাটিতে প্রবারণা পূর্নিমা উদযাপন                    বিলাইছড়িতে প্রবারণা পূর্ণিমা উদযাপন                    বৃহস্পতিবার থেকে ফের সাজেকে সড়ক অবরোধের ডাক                    বিলাইছড়িতে মণ্ডপ পরিদর্শনে জোন কমান্ডার                    মিথ্যা তথ্য দিয়ে গুজবে বিশৃঙ্খলার ফাঁদে পা না দেয়ার আহ্বান পার্বত্যপ্রতিমন্ত্রী                    সাজেক ভ্রমণে পর্যটকদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল প্রশাসন                    বিলাইছড়িতে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণের উদ্বোধন                    বিলাইছড়িতে দুস্থ ৬ পরিবারের মাঝে টেউটিন ও নগদ অর্থ সহায়তা প্রদান                    দুর্যোগ প্রশমন দিবসে বিলাইছড়িতে আলোচনা সভা                    শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাঙামাটি রিজিয়নের নিরাপত্তা সমন্বয় সভা                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    আশিকা-উন্মুক্ত দরপত্র বিজ্ঞপ্তি                    রাবিপ্রবিতে লিঙ্গুইস্টিকস অ্যান্ড সিএইচটি ল্যাঙ্গুয়েজেস ইনস্টিটিউট প্রতিষ্ঠার অনুমোদন                    সাজেক পর্যটন কেন্দ্র সাময়িকভাবে বন্ধের ঘোষনা করেছে জেলা প্রশাসন                    রাঙামাটিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা পেল হাজারও মানুষ                    উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে ও সরকারি চাকুরিতে কোটা পুর্নবহালের দাবিতে রাঙামাটিতে বিক্ষোভ-সমাবেশ                    বিলাইছড়িতে মিডওয়াইফ ও নার্সিং প্রশিক্ষণ সমাপনী ও সনদপত্র বিতরণ                    রাঙামাটি চ্যাম্পিয়ন লিগ ফুটবলে বিলাইছড়ি উপজেলা দলের শিরোপা লাভ                    Hill Flower Tender Notice                    রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    
 
ads

মহালছড়িতে স্কুল শিক্ষক মিলন হত্যাকান্ডের ২ মাসেও রহস্য উদঘাটন হয়নি

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 15 May 2015   Friday

মহালছড়িতে নিজ গৃহে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত স্কুল শিক্ষক মিলন বিকাশ চাকমা হত্যাকান্ডের দুই মাস পরও ঘটনার কুল কিনারা করতে পারেনি পুলিশ। স্বামীর শোকে এখনো কাঁদছেন নিহত স্কুল শিক্ষক মিলন বিকাশ চাকমার স্ত্রী বিরলতা চাকমা, কবে স্বামী হত্যার বিচার হবে সেই আশায় বুক বেঁধে আছেন।

 

ঘটনার পর পর বিরলতা বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা রুজু করলেও পুলিশ এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি।

 

মহালছড়ি থানা অফিসার ইনচার্জ সেমায়ূন কবির চৌধুরী বলেন, এ মামলার তদন্ত কার্যক্রম চলমান। বিভিন্ন ভাবে তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে। সন্দেহজনক আসামী গ্রেফতারে অভিযান ইতিমধ্যে শুরু হয়েছে।  স্থানীয়ভাবে সহযোগিতা থাকলে ঘাতক যেই হোক পুলিশ খুঁজে বের করতে পারবে বলে মনে করেন তিনি।

 

উল্লেখ্য, রাঙামাটির জেলার নানিয়ারচর উপজেলার নি¤œ কেংগালছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন বিকাশ চাকমা অজ্ঞাতনামা সন্ত্রাসীরা গত ১১ মার্চ গভীর রাতে মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের পশ্চিম ক্যায়াংঘাট গ্রামে নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় নৃশংসভাবে খুন করে।  একই সময় সন্ত্রাসীদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন নিহতের স্ত্রী বিরলতা চাকমা।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

ads
ads
আর্কাইভ