• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
রাঙামাটিতে এআই,ফ্যাক্ট চেকিং ও সাংবাদিক সুরক্ষা বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ কর্মশালা                    দুর্যোগে অসহায়দের পাশে দাঁড়াতে সামর্থ্যবান ও প্রতিষ্ঠানকে আহ্বান-দীপন তালুকদার দীপু                    বিলাইছড়িতে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত                    বিলাইছড়িতে নতুন ইউএনও হিসেবে অভি দাশ এর যোগদান                    বিলাইছড়িতে ইউএনওদের বিদায় ও বরণ অনুষ্ঠান                    বিলাইছড়িতে সেনা জোন কর্তৃক মিডওয়াইফ নার্সিং প্রশিক্ষণ                    বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    
 
ads

রাঙামাটি শহরের একটি হোটেল থেকে মহিলার লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 16 May 2015   Saturday

রাঙামাটি শহরের রিজার্ভ বাজাস্থ একটি আবাসিক হোটেল থেকে এক মহিলার লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম আসমা(৩২)। শুক্রবার রাত ৮টার দিকে পুলিশ ওই মহিলার লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের সঙ্গীয় হাসান ও হোটেল ম্যানেজার পলাতক রয়েছে। 

 

পুলিশ জানায়, গত ১২ মে পর্যটক হিসেবে হাসান ও আসমা স্বামী-স্ত্রী নাম দিয়ে শহরের রিজার্ভ বাজারের লেক সিটি আবাসিক হেটেলের ২২নং রুম ভাড়া নেয়। শুক্রবার সকালের দিকে রুমের দরজা না খুললে সন্দেহ হলে সন্ধ্যায় কতোয়ালী থানা পুলিশকে খবর দেয় হোটেল থেকে। পরে পুলিশের একটি দল হোটেলে গিয়ে দেখতে পায় রুমে তালা দেয়া রয়েছে। পরে পুলিশ রুমের তালা ভেঙ্গে দেখতে পায় বিছানার উপর এক মহিলার লাশ পড়ে রয়েছে। মহিলা লাশের মুখে রক্ত ও ফেনা ছিল। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠায়। হোটেলের রেজিষ্ট্রার খাতায় হাসানের ঠিকানা লেখা ছিল কুমিল্লার কোর্ট বাড়ী থানা,গঞ্জমতি এলাকায় এবং বাবার নাম ছিল আব্দুল অজুদ।


এদিকে মহিলার লাশ উদ্ধারের সময় তার সঙ্গীয় হাসান ও হোটেলের ম্যানেজার কাউকে পাওয়া না গেলেও শিল্পী নামের হোটেলের এক ঝাড়ুদার ছিল। এ সময় পুলিশ শিল্পীকে ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদ করে। পরে শিল্পী ভয় পেয়ে সবার অগোচরে হোটেলের চারতলার একটি জানালা দিয়ে কাপ্তাই হ্রদের পানিতে লাফ  দিয়ে পালানোর চেষ্টা করে। এতে সে হ্রদের পানিতে পড়ে গেলে মারাত্নক আহত না হলেও হাতে আঘাত পায়। পরে তাকে উদ্ধার করে আহত অবস্থায় রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।


এদিকে, শুক্রবার রাতে শহরের হাসপাতাল রোড এলাকায় হানিফ নামের এক যুবকের লাশ গলায় ফাস লাগানো অবস্থায় পুলিশ উদ্ধার করেছে। তার বাবার নাম শহর আলী। মৃত হানিফ একজন মানসিক রোগী বলে জানা গেছে।


কতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রশীদ জানান, ঘটনাটি হত্যাকান্ড বলে ধারনা করা হচ্ছে। লাশ উদ্ধারের সময় কিছু জুসের বোতল উদ্ধার করা হয়েছে। ধারনা করা হচ্ছে জুসের মধ্যে বিষ মিশিয়ে তাকে হত্যা হতে পারে। ময়নাদন্তের রিপোর্ট পাওয়ার হত্যাকান্ড কিনা জানা যাবে। ঘটনার পর মৃত মহিলার সঙ্গীয় হাসান ও হোটেলের ম্যানজার পলাতক রয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ