• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

লক্ষীছড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত অংসিহ্লা মারমা হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2015   Saturday

খাগড়াছড়ির লক্ষীছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত অংসিহ্লা মারমা হত্যার  প্রতিবাদে শনিবার  মারমা ঐক্য পরিষদ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

 

মারমা ঐক্য পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার আয়োজনে শহরের মুক্তমঞ্চে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সুইচিং মারমা, আহবায়ক বাংলদেশ ছাত্র ঐক্য পরিষদ, খাগড়াছড়ি , সাচিং মারমা, যুগ্ন আহবায়ক যুব ঐক্য পরিষদ, খাগড়াছড়ি, মংসানাই মারমা, সভাপতি, মারমা উন্নয়ন সংসদ,রাপ্রু মারমা, সাবেক সভাপতি সদর শাখা, বাংলাদেশ মারমা ঐক্য পরিষদ, আনুমং মারমা, সম্পাদক মারমা ছাত্র  ঐক্য পরিষদের সিন্দুকছড়ি শাখা, সাথৈইপ্রু মারমা, মারমা উন্নয়ন সংসদের সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় কমিটি ।  অনুষ্ঠান সঞ্চালনা করেন কংজপ্রু মারমা।

 

এর আগে একটি বিক্ষোভ-মিছিল খাগড়াছড়ি য়ংড বৌদ্ধ বিহার  প্রাঙ্গন থেকে   শুরু করে শহরের শাপলা চত্বর হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ মুক্তমঞ্চে গিয়ে শেষ হয়। 

 

সমাবেশে বক্তারা অংসুইহ্লা মারমাকে ইউপিডিএফ সশস্ত্র সদস্যরা হত্যা করেছে অভিযোগ করে বলেছেন, সন্ত্রাসীরা অংসুইহ্লাকে গুলি করে হত্যার পর  ৩৫হাজার টাকার দামে সনি মোবাইল, তিন হাজার অধিক নগদ টাকা, প্লাটিনা মোটর সাইকেল কেড়ে নেয়।

 

বক্তারা দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করে বলেন, ২৪ ঘন্টার মধ্যে যদি  সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি দেয়ার হুশিয়ারি উচ্চারন করা হয়েছে। 

 

বাংলাদেশ মারমা সংগঠন ছাত্র ঐক্য পরিষদের সম্পাদক উত্তম মারমা জনান, এই ঘটনায় পূর্বপরিকল্পিত ভাবে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)’র ৬/৭জনের কর্মীরা হামলা চালিয়ে হত্যা করেছে।  তবে  ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)’র প্রচার বিভাগের প্রধান নিরন চাকমা ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করে জানান, এ ধরনের ঘটনায় ইউপিডিএফ জড়িত নয়। তাদের এ ধরনেরকোন সশস্ত্র সংগঠন নেই।  ইউপিডিএফ গণতন্ত্রের আন্দোলনের বিশ্বাসী।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
আর্কাইভ