• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    বিলাইছড়ি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান                    পার্বত্য প্রতিমন্ত্রী হেলাল উদ্দিনের অপসারণের দাবিতে রাঙামাটিতে মানবন্ধন                    নানিয়ারচরে জাম পাড়তে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শিক্ষিকার মৃত্যু                    রাজস্থলীতে মদ ভেবে বিষপানে এক যুবকের মৃত্যু                    পার্বত্য প্রতিমন্ত্রীর নির্দেশে রাজস্থলীর দুর্গম খিয়াং পাড়ার ৫০পরিবার সুপেয় পানি পাচ্ছে                    বিলাইছড়িতে জলবায়ু পরিবর্তন বিষয়ক কর্মশালা                    
 
ads

বাবুছড়ায় ক্ষতিগ্রস্থ ২১ পরিবারের সংবাদ সন্মেলন

খাগড়াছড়ি প্রতিনিধি : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 23 May 2015   Saturday

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বাবুছড়া এলাকায় ক্ষতিগ্রস্থ হওয়া ২১ পরিবার শনিবার সংবাদ সন্মেলন করেছে।


বাবুছড়ার নোয়াপাড়া গ্রামে সংবাদ সম্মেলনে কিরন চাকমা ক্ষতিগ্রস্থ ২১ পরিবারের পক্ষে লিখিত বক্তব্যে পাঠ করেন।

 

লিখিত বক্তব্যে  কয়েক দফা দাবী তুলে ধরা হয়।  সেগুলো হল বিজিরি’র ৫১নং ব্যাটালিয়নের সদস্যদের জন্য নির্মিতব্য ভবনের কাজ স্থগিত করে সৃষ্ট সমস্যার শান্তিপূর্ণ সমাধানের নিমিত্তে দীঘিনালা ভূমি রক্ষা কমিটির সাথে অবিলম্বে আলোচনায় বসা, বিজিবি’র দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার পূর্বক নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি, নির্বিচারে ধরপাকড়, হয়রানি ও গ্রেপ্তার বন্ধ, যত্ন কুমার কার্বারী পাড়া ও শশী মোহন কার্বারী পাড়া থেকে বিজিবি ৫১নং ব্যাটালিয়ন কর্তৃক যারা উচ্ছেদের শিকার হয়েছে তাদেরকে নিজ নিজ জমিতে বা আলোচনা সাপেক্ষে যথাযথ ক্ষতিপূরনসহ পূনর্বাসন করা।


সংবাদ সম্মেলনে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যা গোপা চাকমা বলেন, প্রতিদিন তাদের প্রায় ৩৫ কেজি চাউল নিত্য প্রয়োজনীয় খাবার লাগে এবং একসাথে রান্না করে খাই।


নতুন চন্দ্র কার্বারী বলেন,তার ছেলে-মেয়েরা পুষ্টিহীনতায় ভোগছে। তার নিজ বাড়ি-ঘর হারিয়ে মানবেতর জীবন যাপন করছি।


উপজেলা নির্বাহী অফিসার ফজলুল জাহিদ পাভেল বলেন, তথাকথিত ক্ষতিগ্রস্থ ২১ পরিবার আমাদের সাথে আলোচনায় আসেনি। অথচ পূনর্বাসনের জন্য খাগড়াছড়ি জেলা প্রশাসনের নিকট বরাদ্দ রয়েছে।

 

এ ব্যাপারে দীঘিনালা উপজেলা চেয়ারম্যান নব কমল চাকমা জানান, ২১ পরিবার বিষয়ে স্থানীয় সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপরার কাছে যথাযথ পদক্ষেপ গ্রহনের জন্য আবেদন জানিয়েছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ