• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
বিলাইছড়িতে বিএনপি`র প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন                    রাঙামাটিতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত                    তিন ফুট খুলে দিয়ে কাপ্তাই বাঁধের পানির চাপ কমানো হচ্ছে                    বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন                    বিলািইছড়িতে আশিকা’র প্রকল্প অবহিতকরণ সভা                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা                    পুনঃ দরপত্র আহ্বান বিজ্ঞপ্তি (CRLIWM-CHT,WSM)                    তিন পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তীকালীন পরিষদ গঠিত                    AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    
 
ads

দৈনিক যায় যায় দিনের নবম প্রতিষ্ঠা বার্ষিকীতে রাঙামাটিতে র‌্যালী ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 06 Jun 2015   Saturday

দৈনিক যায় যায় দিনের নবম বছর পূর্তির উপলক্ষে শনিবার রাঙামাটিতে র‌্যালী, কেট কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। 

রাঙামাটি রিপোটার্স ইউনিটি কার্যালয়ে যায় যায়দিন ফ্রেন্ডস ফোরাম রাঙামাটির উদ্যেগে আলোচনা সভায় দৈনিক যায় যায় দিনের রাঙামাটি প্রতিনিধি ফজলুর রহমান রাজনের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন প্রবীন সাংবাদিক ও দৈনিক গিরিদর্পন সম্পাদক একেএম মকছুদ আহম্মদ, সিনিয়র সাংবাদিক ও রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রাঙামাটি প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, রাঙামাটি রিপোটার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, রাঙামাটি রেড ক্রিসেন্টের সাধারন সম্পাদক বখতেয়ার জিসান, জেলা ছাত্রদলের সভাপতি আবু সাদাৎ সায়েম, জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধুরী, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার সত্রং চাকমা, সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক মিল্টন বাহাদুর, চ্যানেল আই প্রতিনিধি মনসুর আহম্মদ, পাহাড় টোয়েন্টি ফোর ডট কমের হেফাজত সবুজ, ফ্রিল্যান্স সাংবাদিক লিটন শীল, রাঙামাটি রিপোটার্স ইউনিটির সহ সভাপতি চৌধুরী হারুনুর রশীদ, উদীচি শিল্পী গোষ্ঠীর সাধারন সম্পাদক বিজয় ধর, দৈনিক নবচেতনা পত্রিকার প্রতিনিধি তনয়া দেওয়ান উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা কেক কাটেন। এর একটি র‌্যালীবের করা হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, দৈনিক যায় যায় দিনে আমরা পার্বত্য চট্টগ্রামের খবর বেশী বেশী করে দেখতে চাই। একটি পত্রিকা তখনই পাঠক প্রিয়তা অর্জন করে যখন তার সংবাদে নিরপেক্ষতা ও বস্তুনিষ্ঠতা থাকে। বক্তারা দৈনিক যায় যায় দিনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ