• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

ইউপিডিএফের ৩ কর্মীকে হত্যার প্রতিবাদে রাঙামাটিতে অর্ধ-দিবস সড়ক ও নৌ পথ অবরোধ পালিত

স্টাফ রিপোর্টার : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 17 Jun 2015   Wednesday

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের(ইউপিডিএফ)তিন কর্মীকে গুলি করে হত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ইউপিডিএফের ডাকে মঙ্গলবার রাঙামাটিতে শান্তিপুর্ণভাবে অর্ধদিবস সড়ক ও নৌপথ অবরোধ  পালিত হয়েছে। 

উল্লেখ্য,রোববার লংগদু উপজেলার ভাইবোন ছড়ার গোলাছড়ি এলাকায় দুর্বত্তদের ব্রাশ ফায়ারে ইউপিডিএফের তিন কর্মী যুদ্ধমনি চাকমা, রুপময় চাকমা ও সুমন চাকমা চাকমা নিহত হয়। এ ঘটনায় নিহত যুদ্ধমনি চাকমার স্ত্রী লংগদু থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ইউপিডিএফের পক্ষ থেকে এ হত্যাকান্ডে প্রতিপক্ষ জনসংহতি সমিতিকে দায়ী করলেও সংগঠনের পক্ষ থেকে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

গতকাল সকালে  অবরোধ চলাককালে রাঙামাটির সাথে দুরপাল্লার সড়ক ও নৌ  পথে সকল প্রকার যানবাহন ও লঞ্চ চলাচলাচল বন্ধ  ছিল। শহরের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছিল অতিরিক্ত পুলিশ ।  অবরোধ চলাকালে কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এদিকে ইউপিডিএফের জেলা সংগঠক সচল চাকমার স্বাকক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, অবরোধ চলাকালে ইউপিডিএফ ও সহযোগী সংগঠনের কর্মী-সমর্থকরা রাঙামাটি জেলা সদরের বেতার কেন্দ্র এলাকা, মানিকছড়িসহ বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ কর্মসূচি পালন করে। এছাড়া জেলার নানিয়ারচর, কাউখালী, বাঘাইছড়িসহ অন্যান্য উপজেলাগুলোতেও শান্তিপূর্ণভাবে অবরোধ পালিত হয়েছে।

প্রেস বার্তায় ইউপিডিএফফের তিন কর্মীকে হত্যার ঘটনায় প্রশাসন এখনো কাউকে গ্রেপ্তার করেনি উল্লেখ করে ঘটনার জড়িতদের গ্রেফতারের দাবী জানানো হয়েছে। অন্যথায়  আরো কঠোর কর্মসূচি দেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ