• Hillbd newsletter page
  • Hillbd rss page
  • Hillbd twitter page
  • Hillbd facebook page
সর্বশেষ
AULSM CHTBD Project দরপত্র বিজ্ঞপ্তি                    আদিবাসী হিসেবে স্বীকৃতির দাবি জানালে বিছিন্নবাদী বলে তকমা দেওয়া হচ্ছে                    হিলফ্লাওয়ারের ফারুয়াতে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা                    আশিকা-কোটেশন আহ্বান বিজ্ঞপ্তি                    পার্বত্যাঞ্চলের ৪২ হাজার ৭৯১ শিশুকে পুষ্টি সহায়তা দেবে হেলেনকেলার                    বিলাইছড়িতে আশিকার ভূমি ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের কার্যক্রমের অবহিতকরণ সভা                    সাজেকে আটকে থাকা ৫৬১ জন পর্যটকের মধ্যে ১৫০জন খাগড়াছড়ি পৌছেছেন                    ভারী বর্ষনে রাঙামাটিতে ১২৬টি স্থানে পাহাড় ধস                    রাঙামাটি সদর ও বিলািইছড়িতে পানিতে ভেসে গিয়ে দুই ব্যক্তির মৃত্যু                    টানা বৃষ্টিপাতে রাঙামাটিতে নিম্নাঞ্চল প্লাবিত, বিভিন্ন স্থানে পাহাড় ধস                    টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে যাওয়ায় সাজেকে আটকে পড়েছেন ৬০০ পর্যটক                    বিলাইছড়িতে ভারী বৃষ্টিপাতে নিম্নাঞ্চল প্লাবিত                    ভারী বর্ষনে পর্যটক ও জনসাধারণের জন্য সাজেক পর্যটন বন্ধ ঘোষনা                    টানা ভারী বৃষ্টিপাতে রাঙামাটির জনজীবন বিপর্যস্ত, কয়েকটি স্থানে পাহাড় ধস                    অতি বৃষ্টিপাতে বাঘাইছড়িতে পাহাড় থেকে গাছের গোড়া পড়ে একজনের মৃত্যূ                    রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বৃষকেতুসহ গ্রেফতার ২                    পার্বত্য ভিক্ষু সংঘের উপসংঘরাজ শ্রদ্ধালংকার মহাথেরোর ৭৫ তম জন্মদিন পালিত                    ২৮ জুন রাঙামাটিতে ৮৫ হাজার ৮০৭জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে                    রাঙামাটিতে চাঞ্চল্যকর গৃহবধু হত্যা ও অর্থ লুটের ঘটনায় দুই আসামি গ্রেফতার                    হতাশা নিরসনে পার্বত্য মন্ত্রণালয়ে আস্থাভাজন আদিবাসীকে মন্ত্রী নিয়োগের দাবি                    বিলাইছড়িতে সিসিএইচপি প্রকল্পের স্টেকহোল্ডারদের নিয়ে সমন্বয় সভা                    
 
ads

চবি’র নব নিযুক্ত উপাচার্য-এর সাথে পিবিসিপি-র নেতৃবৃন্দের সাক্ষাত

ডেস্ক রিপোর্ট : হিলবিডি টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Jun 2015   Saturday

শনিবার  চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ(পিবিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ।

পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদের স্বাক্ষরিত এক প্রেস বার্তায় বলা হয়, শনিবার চট্টগ্রাম বিশ্ব বিদ্যালয়ের নব নিযুক্ত উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী সাথে তার নিজ কার্যালয়ে সৌজন্য সাক্ষাত করেন পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ। এ সময় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ’র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. সারোয়ার জাহান খান ও চবি শাখার সভাপতি খোরশেদ আলম ফিরোজের নেতৃত্বে প্রতিনিধি দলটি নব নিযুক্ত উপাচার্যকে ফুল দিয়ে অভিনন্দন জানান এবং সংগঠনের প্রকাশিত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক ‘গিরিপথ’ নামক ম্যাগাজিন উপহার দেন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় অফিস সম্পাদক মো. আতিকুর ইসলাম, চবি শাখার সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, সহ-সাধারণ সম্পাদক মো. মাসুম, সাংগঠনিক সম্পাদক মো. কাউছার উল্লাহ, যুগ্ম সম্পাদক মো. আতাউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল করিম, ছাত্রী বিষয়ক সম্পাদিকা মোছা. ফারজানা আক্তার, আইন বিষয়ক সম্পাদক মো. রুহূল আমিন, সহ-অর্থ সম্পাদক মো. রবিউল আলম। উক্ত অনুষ্ঠানে অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন মাহাবুবুর রহমান, জয়, শাহজালাল প্রমুখ।

চবির উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দীন চৌধুরী বিশ্ববিদ্যালয়ের সুষ্ঠ পরিবেশ বজায় রাখার জন্য সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

ads
ads
এই বিভাগের সর্বশেষ
আর্কাইভ